সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ জুলাই ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

লাকী আক্তার,ব্যুরো প্রধানঃ

​সিলেট মহানগরীতে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে জিন্দাবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেলটি সিলগালা করে দিয়েছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর ২:০০ ঘটিকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন “উবাহাটা রেস্ট হাউজ (আবাসিক)” হোটেলে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হোটেলের ভেতর থেকে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৩ জন পুরুষ ও ১ জন নারীকে হাতেনাতে আটক করা হয়।

​আটককৃত ব্যক্তিরা হলেন—নূর হোসেন (৩০),আবুল কাশেম (৩০),আরিফ খান (২০),কাকলি দাস (২৭)
​পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই আবাসিক হোটেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ ধরনের অনৈতিক ও অসামাজিক কার্যক্রম চালানো হচ্ছিল। অপরাধের সত্যতা মেলায় আজ অভিযান শেষে হোটেলটি সম্পূর্ণভাবে সিলগালা করে দেওয়া হয়।

​এই ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মোতাবেক একটি মামলা (নন এফআইআর নং-১৬১৪, তারিখ: ১১/০৭/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত ৪ আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।
​সিলেট মহানগরীকে অপরাধ ও অসামাজিক মুক্ত রাখতে ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১০

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

১১

প্রাথমিকের শিক্ষক নিয়োগে পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

১২

চায়না কোম্পানির শ্রমিকদের সড়ক অবরোধ

১৩

ময়মনসিংহের ত্রিশালে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান

১৪

মানিকগন্জের সিংগাইরে আকস্মিক ঝটিকা সফরে প্রধানমন্ত্রী

১৫

বক্সিং-এ নেপালের মাটিতে বাংলাদেশর ঐতিহাসিক বিজয়

১৬

প্রধানমন্ত্রীর মনিটরিং এর কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি চসিক মেয়র

১৭

বিএনপিকে ‘স্বৈরাচারী দল’ বলায় বিপাকে বিএনপি নেতা, ভাইরাল ভিডিওতে তৃণমূলে ক্ষোভ

১৮

পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৯

সর্বোচ্চ দরদাতা হিসেবে সিলেটের রথ মেলার ইজারা পেল প্রগতি এন্টারপ্রাইজ

২০

Design & Developed by BD IT HOST