শাল্লায় গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ! - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাল্লায় গৃহবধূকে বিষপানে হত্যার অভিযোগ!

সুনাামগন্জ থেকে আনোয়ার হোসাইনঃ

দিরাই-শাল্লা প্রতিনিধি::- স্বামীর পরিবারের লোকজন বিভিন্নভাবে তার বোনকে নির্যাতন করতো। তার স্বামীও প্রবাসে থেকে তার সাথে মোবাইলে ঝগড়া করতো। তারপর আমরা তাদেরকে বুঝিয়েছি এগুলো না-করার জন্য। বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে আমাদের কাছে হোন্ডা চাইতো। আমরা দিতে অপারগতা প্রকাশ করেছি। এতে আমাদের উপর তার বোন জামাই পরিবারের লোকজন বিরক্ত ছিল। তার শশুর-শাশুড়ি তাকে অত্যাচার করতো। তার দেবর সুমন মিয়াও তাকে মারধর করতো।মাসখানেক আগে আমার বোন আমাদের বাড়িতে চলে আসছিল। পরে সে তার স্বামীর বাড়িতে আর যেতে চাইছিল না। পরে তার শশুর এসে অনেক অনুরোধ করে তাকে আবারো নিয়ে যায়। গতকালও তার শশুর,ভাসুর ও তার দেবর তাকে মারধর করেছে। মারধর করার পর তাকে বিষ খাইয়ে দিয়েছে। তারা মারার পর ফোন দিয়ে আমাদেরকে জানাইছে সে বিষপান করেছে। প্রকৃত পক্ষে বিয়ের পর থেকেই তারা তার বোনকে এরকম অত্যাচার করতো। তার বোনকে পরিকল্পিত ভাবে মারা হয়েছে। আমার বোনের এরকম পরিণতি হবে তিনি কখন ভাবেন নি! প্রথমে আমার বোনকে মার্কুলি বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারপর বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যেই সে মারা যায়। হাসপাতালে পৌঁছার পরেই ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।

একথাগুলো বলছিলেন স্বামীর বাড়ির লোকজনের শারীরিক নির্যাতনে নিহত গৃহবধূর স্বপ্না আক্তারের (২০) আপন ভাই আমির হামজা। সুনামগঞ্জের শাল্লায় পারিবারিক কলহের দ্বন্দ্বে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যায়। উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ভরাউট গ্রামে এই ঘটনা ঘটেছে।

 

জানা যায় স্বপ্না আক্তার ও তার ওমান প্রবাসী স্বামী আক্তার হোসেনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মোবাইলে প্রায়ই ঝগড়া হতো। তার বোনকে খুন করা হয়েছে দাবি করে স্বপ্না আক্তারের ভাই আমির হামজা বলেন গতকাল (২২ সেপ্টেম্বর) রবিবার শশুর সায়েদ আলি,ভাসুর হারুন মিয়া,দেবর,সুমন মিয়া ও তার শাশুড়ি মিলে তাকে মারধর করে শারীরিকভাবে অত্যাচার করে। একপর্যায়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ওই তার বোন স্বপ্না আক্তারের মুখে বিষ ঢেলে দিয়ে বিষপানে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার দিচ্ছেন গৃহবধূর স্বামীপক্ষ।

আজ আবারো আমির হামজার সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি জানান হবিগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়না তদন্ত করে লাশ বাড়িতে নিয়ে যাচ্ছি। তিনি বলেন পরে আমরা আইনের দারস্থ হবো। এদিকে হবিবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সামিজুল মিয়া বলেন ঘটনা শোনার পরই আমি মার্কুলি বাজারে যাই। নিহত ব্যক্তির শশুরবাড়ির লোকজনকে বলি তারা যেন সাথে গিয়ে মহিলাকে উন্নতি চিকিৎসা করায়। তিনি বলেন নিহত গৃহবধূর পরিবারের লোকজনকে দেখে মনে হয়েছে তারা খুবই ভাল ও ভদ্র মানুষ। কিন্তু স্বামী পক্ষের লোকজন তাদেরকে সহযোগিতা না করে এটা ঠিক করেননি।

এদিকে গৃহবধূর শশুর সায়েদ আলীর সাথে কথা হলে তার ছেলে আক্তার হোসেন ও তার পুত্রবধূর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বিষয়টি স্বীকার করে তিনি বলেন,আমি বাড়িতে নেই। পাশ্ববর্তী মুরাদপুর গ্রামে তিনি তার বিয়াই বাড়িতে রয়েছেন। তিনি বলেন আমি আমার ছেলে থেকে পৃথক। আমাকে যদি মামলাও দেওয়া হয় তাহলে কিচ্ছু করার নাই। আর না দিলে আলহামদুলিল্লাহ। তবে তার পুত্রবধুকে মারধরের বিষয়টি মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন তার পুত্রবধু বিষপান করে আত্মহত্যা করেছে। বিষপান কেন করেছে এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি সায়েদ আলী। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,ঘটনার পর থেকেই স্বামী পক্ষের লোকজন পলাতক রয়েছেন। বাড়িতে শুনশান নীরবতা বিরাজ করছে বলে জানা যায়।

হবিবপুর ইউনিয়নের বিট অফিসার (এসআই) আব্দুল জলিল বলেন স্থানীয়রা বিষয়টি আমাকে জানিয়েছে। সাথে সাথে চিকিৎসার জন্য তারা অন্য এরিয়ায় চলে যাওয়ায় আমরা আর সেখানে যাইনি। তবে তারা যদি আইনের দারস্থ হতে চায় তদন্ত সাপেক্ষে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো।

তদন্ত কর্মকর্তা মোঃ আহমদ হোসেন বলেন,ঘটনার খোঁজখবর নিচ্ছি। তারপর বিস্তারিত বলতে পারবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১০

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১১

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১২

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৪

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৫

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

১৬

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

১৭

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

১৮

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন

১৯

নবম পে-স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন

২০

Design & Developed by BD IT HOST