শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে না পারায় শিক্ষককে শোকজ করলেন ডিসি - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৯ মার্চ ২০২৩, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে না পারায় শিক্ষককে শোকজ করলেন ডিসি

নিউজ ডেক্সঃ

ডিসির সামনে জাতীয় সংগীত পারলেন না শিক্ষক, বেতন স্থগিত

আখাউড়া উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক
শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলম এ শোকজ করেন।
এ সময় বিদ্যালয় সম্পর্কে খোঁজ খবর না রাখা এবং জেলা প্রশাসকের পরিদর্শনের সময় অনুপস্থিত থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকেও শোকজ করা হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম সোহরাব হোসেন। তিনি বিদ্যালয়ের শরীর চর্চার বিভাগের শিক্ষক।

এ বিষয়ে মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক রায় চৌধুরী বলেন,জেলা প্রশাসক স্যার হঠাৎ করেই বিদ্যালয়ে আসেন। এ সময় তিনি বিদ্যালয়ের মাঠে শরীর চর্চা বিভাগের শিক্ষক সোহরাব হোসেনকে পেয়ে তার নাম-পরিচয় জিজ্ঞাসা করেন। একপর্যায়ে তাকে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাইতে বলেন। তিনি হয়তো হতভম্ব হয়ে যাওয়ার কারণে সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাইতে পারছিলেন না। এ সময় ডিসি স্যার তাকে প্রশ্ন করেন, “আপনি সঠিকভাবে জাতীয় সংগীত গাইতে না পারলে শিক্ষার্থীদের কীভাবে শেখাবেন?

শরীর চর্চা বিভাগের শিক্ষক সোহরাব হোসেন বলেন, ‘ডিসি স্যার হঠাৎ করে মাঠে প্রবেশ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের মাঠে গরু চরানো দেখে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে আমাকে ডেকে আনেন এবং আমার নাম-পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর আমাকে জাতীয় সংগীত গাইতে বলেন। কিন্তু আমি হতভম্ব হয়ে যাই। যার কারণে সঠিকভাবে জাতীয় সংগীত গাইতে পারছিলাম না। তাই ডিসি স্যার আমার কাছে কারণ জানতে চেয়েছেন কেন শুদ্ধ এবং সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাইতে পারিনি।

এ দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, ডিসি স্যার পরিদর্শনে আসবেন বিষয়টি আমার জানা ছিল না। জানলে অবশ্যই আমি ওই বিদ্যালয়ে উপস্থিত থাকতাম।শোকজ করার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও কিছু জানি না।’

জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা কী শিখছে? তারা আদৌ দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে কিনা সে বিষয়টি জানার জন্যেই আমি বিদ্যালয় পরিদর্শনে যাই। এ সময় মোগড়া উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের শিক্ষক সোহরাব হোসেন স্যারকে জিজ্ঞাসা করলাম আপনি তো শিক্ষার্থীদের শরীর চর্চা করান। বিদ্যালয়ে অ্যাসেম্বলির সময় জাতীয় সংগীতও গাইতে সহযোগিতা করেন। আপনি কি জাতীয় সংগীতের কয়েক লাইন গেয়ে শুনাবেন? কিন্তু তিনি শুদ্ধ ও সঠিকভাবে জাতীয় সংগীত গাইতে পারছিলেন না। তখন আমি তাকে প্রশ্ন করলাম, “আপনি নিজেই সঠিকভাবে জাতীয় সংগীত গাইতে পারলেন না শিক্ষার্থীদের কি শিখাবেন?” এ বিষয়টি তার কাছে জানতে চাওয়া হয়েছে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘বিদ্যালয় পরিদর্শনের বিষয়টি আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। সেই সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারও নিশ্চয়ই জানা ছিল। বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি অনুপস্থিত ছিলেন। তাই তার অনুপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST