সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক - দৈনিক অভিযোগ বার্তা
admin
১৯ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

নিউজ ডেক্সঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়ায় মারধরের শিকার হন “দৈনিক দেশ বার্তার জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান ও দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ মোঃ ইমরান(আল ইমরান)”।

এ দুজনের অভিযোগ, স্থানীয় চাঁদাবাজ ও কিশোর গ্যাং নেতা আক্কাস সিকদার এবং তারিকুল ফকিরসহ ৫/৭ জন তাদের হামলা করেছে। গোপনে খোঁজনিয়ে জানতে পারে, আক্কাস সিকদার বিভিন্ন অপরাধের সংঘে জড়িত এবং লোকাল চাঁদবাজি- টেন্ডারবাজি করে থাকেন। অর্থের বিনিময় মারামারি করেও থাকেন।

সাংবাদিক শেখ মোঃ ইমরান বলেন, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যান তারা। কিশোর গ্যাং এর নেতা আক্কাস সিকদার বালু উত্তোলনের সঙ্গে জড়িত। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে ফেরার পথে আজিজুর শরিফের দোকানের সামনে আসলে আক্কাস সিকদার ও তারিকুল ফকির কতিপয় ৫/৭ জন নিয়ে তাদের উপর চড়াও হন এবং মারধর করেন। এতে তিনি ও আশরাফুজ্জামান আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য গণমাধ্যমকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় এক ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা করান।

ঘটনার পর আশরাফুজ্জামান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম তিনি জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির চেষ্টা চলছে। নিস্পত্তি করা না গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিমান ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার 

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

১০

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১১

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১২

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১৩

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৪

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৫

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৭

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৮

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৯

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

২০

Design & Developed by BD IT HOST