সচিবালয়ে লাঠিচার্জের পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ জুলাই ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ে লাঠিচার্জের পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদকঃ

লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সচিবালয়সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। শিক্ষার্থীরাও পুলিশের দিকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে একদল পুরানা পল্টন মোড়ের দিকে এবং আরেক দল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের দিকে সরে যান। সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীদের একটি অংশকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্যদের দেখা যায় কয়েকজনকে ধরে আনতে। কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর সাংবাদিকদের বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল শুরু হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং এর পরিপ্রেক্ষিতে গভীর রাত তিনটার দিকে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় সরকার। এসব ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আজ বেলা আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।

বিকেল চারটার দিকে বিক্ষুব্ধ কয়েক শ শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে ঢোকেন। সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়। এ ঘটনায় আহত অন্তত ৭৫ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থীদের বেশ কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, মো. হাসান, তানভীর, সাকিব, বেরাতুল, রিফাত, আবির মাহমুদ, তানভীর, রিফাত, বিজন, তামিম, ইমন, সিয়াম, মেহেদী, সাদমান, সামিরা, মারুফ, সাকিব, মাহিম, রোহান, হাসিব, সায়েম, জিদান, রায়হান, রোমান, প্রান্ত, মাহিদ অনতু, বিশাল, ইমরান, আহনাদ, মাহি নাঈম, সাফি, স্বাধীন, তাসিন, ইমরান, ধ্রুব, শান্ত, তামিম, তন্ময়, জিসান, আজাহার, শাহেদ খান, জিসান, পারভেজ, নাঈম, নিহান, নাফিজ, ইমাদ, শাহিন। এদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

এসময় ঢাকা মেডিকেলে মেহবুব ইমন নামের এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক–শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার পর গভীর রাতে হঠাৎ করে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সে কারণেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সব কলেজের শিক্ষার্থীরা মিলে সচিবালয় ঘেরাও করেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ওপর হামলা চালান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ার মুখে একপর্যায়ে দুই ভাগ হয়ে যান শিক্ষার্থীরা। তাঁদের একটি দল জিপিও মোড় এলাকায় গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১০

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১১

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১২

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৩

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৪

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৫

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৬

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৭

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৯

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

২০

Design & Developed by BD IT HOST