সব মামলা তুলে নেওয়া হবে। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না- মির্জা ফখরুল - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১১ নভেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব মামলা তুলে নেওয়া হবে। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না- মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো প্রতিহিংসা নয়, বরং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে করা এমন সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং কারও ওপর প্রতিশোধ নিতে চায় না।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ওই ইউনিয়নবাসীর সঙ্গে এ মতবিনিয়ম করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি, সব মামলা তুলে নেওয়া হবে। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না। আমরা প্রতিশোধ নেব না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সব মামলা তুলে নেব।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রথম দিন আপনাদের মনে আছে, ৫ আগস্ট যখন আমরা মুক্ত হলাম, তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটি বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলেছিলেন। সে কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না। আমরা প্রতিশোধ নেব না। আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্যে দিয়ে রাজনীতি করতে চাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরার তারিখ জানালেন – মির্জা ফখরুল

পিনাকী ভট্টাচার্য যে মন্তব্য করেছেন – হাদিকে কে গুলি করছে

স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবাদে সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাহিত্যপ্রেমীদের‌ মিলন মেলা ময়মনসিংহ বইমেলার উদ্বোধন

জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টডলসহ আটক-১

শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল

ডিজি’র সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে ক্ষমা,পূর্বের পদে বহাল

১০

রাজশাহীতে নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ মারা গেছে

১১

যেখানে পুলিশ থাকবে, সেখানে অপরাধী থাকতে পারবে না’- পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ

১২

মানিকগন্জ শহরে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ

১৩

রাজশহীতে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

১৪

রাজশাহী-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী লিটনের ব্যাপক জনসংযোগ

১৫

রাজশাহী জেলা ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৬

৩০ ঘণ্টায়ও দেখা মেলেনি শিশু সাজিদের

১৭

আসিফ আকবর ও ওমর সানি: কাদা ছোঁড়াছুড়ি’ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা

১৮

ব্রাহ্মণবাড়িয়া ৭ মাসেও শিশু মাইমুনা হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি

১৯

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা , ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

২০

Design & Developed by BD IT HOST