সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ মার্চ ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে 

অনলাইন ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। জ্বালানি সরবরাহে ঘাটতি ও ব্যয় বৃদ্ধি সামাল দিতে সরকার সাশ্রয়ী নানা পদক্ষেপ বিবেচনা করছে। এর অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা বা অফিস সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়েও ভাবছে সরকার। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

এদিকে রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় অফিসগুলোকে চলতি মাসের শুরুতে দেওয়া জ্বালানি সাশ্রয় সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে। নির্দেশনায় দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা এবং প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার ও বিদ্যুতের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের চাপ বাড়ার অন্যতম কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত,যা তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন সৃষ্টি করছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট। এই রুটে কোনো বিঘ্ন ঘটলে বাংলাদেশের মতো আমদানি-নির্ভর দেশগুলো সরাসরি প্রভাবিত হয়।

সাম্প্রতিক সময়ে সরবরাহ সংকটের কারণে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির বাইরে গিয়ে স্পট মার্কেট থেকে উচ্চ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে। এতে ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও কঠিন হয়ে উঠছে।

জানা গেছে, বিদ্যুৎ উৎপাদনে এখন তুলনামূলক ব্যয়বহুল ফার্নেস অয়েলের ওপর নির্ভরতা বাড়ছে। পাশাপাশি দেশের সীমিত পরিশোধন সক্ষমতার কারণে বেশি দামে পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

১০

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১১

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১২

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১৩

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৪

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১৫

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১৬

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১৭

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৮

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৯

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

২০

Design & Developed by BD IT HOST