
রুমা আহামেদ
বিকেলের নাস্তায় কিছু বানাতে চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন চিকেন মোমো। এই চিকেন মোমো ছোট বড় সবারই পছন্দের খাবার।
বিকেলের নাস্তা বানিয়ে ফেলুন সহজে। নিজেদের সাথে সাথে অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিকেন মোমো।
তাহলে দেখে নেওয়া যাক বাসায় কীভাবে তৈরি করবেন চিকেন মোমো রেসিপি।
আজকে আমরা জানবো বাসায় সহজে চিকেন মোমো তৈরির রেসিপি সম্পর্কে। তাহলে আসুন দেখে নেওয়া যাক বাসায় খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিকেন মোমো।
উপকরণ: ময়দা দিয়ে খামির বানাতে যা লাগে :
১। ২ কাপ মুরগির মাংসের কিমা
২। ১/২ কাপ পেঁয়াজ কুঁচি
৩। ১ চা চামচ আদা বাটা
৪। ১ চা চামচ রসুন বাটা
৫। ১/২ চা চামচ গোল মরিচ গুড়া
৬। ২ চা চামচ সয়াসস
৭। ৪-৫ টা কাঁচা মরিচ
৮। পেঁয়াজ পতা কুঁচি
৯। পরিমাণ মতো লবণ
১০। ২ কাপ ময়দা
১১। ২ টেবিল চাচামচ তেল
মোমো ডিপিং সস বানাতে যা লাগে :
১। ১ চা চামচ মরিচ গুড়া
২। ২ চা চামচ সয়াসস
৩। ২ চা চামচ চিলি ফ্লেক্স
৪। ২ চা চামচ সাদা তিল
৫। ২ চা চামচ লেবুর রস
৬। ১ চা চামচ পেঁয়াজ
পদ্ধতি ও পস্তুত প্রণালী :
১ টি বাটিতে ময়দা ও পরিমাণ মতো লবণ নিন। এবার পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরি করে নিন। মনে রাখবেন খামির যাতে বেশি শক্ত বা নরম না-হয়। এবার খামির টি ৩০ মিনিট জন্য রেখে দিন।
এবার একটা বাটিতে মুরগির মাংসের কিমা,পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ, গোল মরিচ গুঁড়া, সয়াসস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ পাতা, লবণ, ও তেল দিয়ে ভালো করে মিক্স করে নিন।
এবার ময়দা গুলো ভালো করে মতে ছোট ছোট ডো করে ডো গুলো রুটির মতো করে বেল নিন এবং রুটি গুলোর মধ্যে একটা স্টিমারে তেলের ব্রাশ করে নিন। ব্রাশ করা হয়ে গেল মোমো গুলো একটি সাথে আর একটি ফাকা জায়গা রেখে মোমো গুলো স্টিমে দিন।
এবার একটা পানির বড় পাত্রে পানি সেদ্ধ করে মোমোর স্টিমারটা পাতিলের উপর বসিয়ে নিবেন। ঢাকনা দিয়ে ১২ – ১৫ মিনিট মোমো গুলো স্টিম করে নিন। মোমো গুলো স্টিম হয়ে গেল নামিয়ে নিন।
এবার একটা কড়াইতে তিলের তেল, মরিচের গুড়া ও চিলি প্লেক্স নিয়ে নিন। এবার অন্য একটি কড়াইতে তেল গরম করে তিলের তেল, মরিচের গুড়া ও সিলি প্লেক্স ঢেলে ২ থেকে ৩ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন।
এবার একটা বাটিতে সয়াসস, পেঁয়াজ পাতা, লেবুর রস, ও তিল দিন । মনে রাখবেন তিল হালকা করে ভেজে এতে মরিচের সস দিবেন ১ চা চামচ তো হয়ে গেল চিকেন মোমো এটি হলো অতি সহজে চিকেন মোমো বানানোর রেসিপি।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST