সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৪ জুলাই ২০২৫, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

অভিযোগ বার্তা ডেস্কঃ

উত্তর বঙ্গোপসাগর ও পাশের বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। আর তাতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।

এদিকে লঘুচাপের কারণে মোংলা, কক্সবাজার, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিমান ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার 

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

১০

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১১

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১২

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১৩

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৪

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৫

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৭

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৮

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৯

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

২০

Design & Developed by BD IT HOST