নিউজ এডিটর
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আসামিদের মধ্যে চারজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—সিংগাইর উপজেলার কাপালিপাড়া গ্রামের মৃত সিলমত আলীর ছেলে মো. ইয়াসিন (২১), গোবিন্দল তালতলা গ্রামের শাহিনুর হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন, গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে মো. লালন (২৬) এবং পারিল জৈল্যা গ্রামের মো. কালামের ছেলে মাসুদ (২২)। পুলিশের তথ্য অনুযায়ী, মো. ইয়াসিন ও মো. শাহাদাত হোসেন ২৮ সেপ্টেম্বর এবং মো. লালন ও মাসুদ ২৯ সেপ্টেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অভিযোগ রয়েছে, গভীর রাতে ওই গৃহবধূ নিজ বাড়ির আঙিনায় বাথরুমে গেলে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। পরে তার মুখ চেপে ধরে এবং চোখের কাছে থাকা একটি পুরোনো ডিপ মেশিনের কাছে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে প্রত্যেক আসামির সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১০

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১১

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১২

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৩

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৪

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৫

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৬

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৭

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৯

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

২০

Design & Developed by BD IT HOST