নিউজ ডেক্স
১ এপ্রিল ২০২৪, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে শিলাবৃষ্টিতে ভেংগে গেছে গাড়ীর গ্লাস,ঝড়ে উড়ে গেছে ঘরের টিন

সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বেশ বড় আকারের শিলা পড়তে দেখা গেছে। এতে বিভিন্ন স্থানে টিনের ঘরের চাল, সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে। এছাড়াও মাঠে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।   রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হয় এই ঝড়। পরে অন্তত ১৫ মিনিট ধরে হয় শিলাবৃষ্টি।   শিলাবৃষ্টির ফলে ভোগান্তিতে পড়েন ঈদের কেনাকাটা করতে আসা মানুষেরা। এসময় অনেকে বিভিন্ন বিপণিবিতান ও দোকানে আশ্রয় নেন।   রাত সাড়ে ১০টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় দেখা যায়, হঠাৎ বৃষ্টিতে পথচারীরা দৌড়ে বিভিন্ন দোকানে আশ্রয় নেন। বিশেষ করে নারীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টি হয় বিভিন্ন স্থানে।   শিলাবৃষ্টিতে সড়কে থাকা অনেক যানবাহনের গ্লাস ভেঙে গেছে। অনেকের টিনের চালও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া মাঠের ফসলেরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।   জিন্দাবাজারে ঈদের কেনাকাটা করতে আসা আব্দুল লতিফ বলেন, এত বড় শিলা কখনো দেখিনি। দ্রুত মার্কেটে আশ্রয় না নিলে মাথা ফেটে যাওয়ার আশঙ্কা ছিল।   আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছিল, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা,খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছিল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১২

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৩

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৪

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৫

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৬

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৭

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৮

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৯

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

২০

Design & Developed by BD IT HOST