সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

সিলেট প্রতিনিধিঃ

সিলেট বিভাগ জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষকরা বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে হাওর গুলো ধান চাষের জন্য নানা প্রস্তুতি নিয়ে রেখেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,১৯৫ হেক্টর জমি। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।

এদিকে মৌলভীবাজার জেলার উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি মাঠে এখন কৃষকদের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে থাকায় এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় কৃষকরা উৎসাহের সাথে মাঠে নেমেছেন।
কৃষি অফিসের তথ্যমতে মোট লক্ষ্যমাত্রা ৫,১৯৫ হেক্টর। বর্তমান অগ্রগতি লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ জমি ইতোমধ্যে চাষের আওতায় এসেছে। উপজেলার ৯টি ইউনিয়নেই পর্যায়ক্রমে বোরো চারা রোপন চলছে।

মাঠে আবাদের তোড়জোড় থাকলেও কৃষকদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেচ সুবিধা। কৃষকদের মতে, পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করা গেলে বোরো চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় নিজস্ব পাম্প বা বিকল্প উপায়ে সেচ দেওয়া হলেও দুর্গম এলাকাগুলোতে পানির অভাব প্রকট।

কৃষকরা জানান, আবহাওয়া ভালো আছে, কিন্তু ঠিকমতো পানি না পেলে ধানের ফলন ব্যাহত হতে পারে। সেচ সুবিধা বাড়লে আমরা আরও বেশি জমিতে আবাদ করতে পারতাম।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, বোরো জমিতে আবাদ সম্পন্ন করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তারা আশা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রোপন প্রক্রিয়া শেষ হবে।  সেচ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করা হচ্ছে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST