নিউজ এডিটর
১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিনিধিঃ সৌদি রিয়ালের বান্ডিলের ভেতরে বিশেষ কৌশলে রাখা পুরোনো খবরের কাগজ। আর ক্রেতার বিশ্বাস অর্জনে বান্ডিলে রাখা হয় মাত্র ৫০ রিয়ালের তিনটি আসল নোট। এক লাখ টাকার বিনিময়ে বিপুল পরিমাণ সৌদি রিয়াল বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার সময় মানিকগঞ্জে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। পালিয়ে গেছে চক্রের অপর এক সদস্য। রোববার (১ সেপ্টেম্বর) সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি জুলুস খান পাঠান জানান, রোববার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গড়পাড়া ইউনিয়নের ঠাটাংগা শাহে জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের সঙ্গে গত শনিবার হকার সেজে পরিচিত হন জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তি। বিছানার চাদর, বালিশের কভার ও মশারি বিক্রির কথা বলে তিনি ইমামের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে নিজের কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল রয়েছে দাবি করে ব্যাংকের মাধ্যমে তা ভাঙিয়ে দিতে সহযোগিতা চান। পরে তিনি ইমামের মোবাইল নম্বর নিয়ে চলে যান। সেদিন রাতে জাহাঙ্গীর মোবাইল ফোনে ইমামের সঙ্গে যোগাযোগ করে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন। ওই ব্যক্তি নিজেকে অশিক্ষিত পরিচয় দিয়ে তার কাছে ১৪ বান্ডিল সৌদি রিয়াল রয়েছে বলে দাবি করেন। ব্যাংকের মাধ্যমে রিয়াল ভাঙিয়ে দেওয়ার জন্য ইমামের সহযোগিতা চান তিনি। পরদিন সকালে তাদের কথামতো ইমাম ইসমাইল হোসাইন শামীম মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে গেলে জাহাঙ্গীরসহ তিনজনের সঙ্গে তার দেখা হয়। তাদের একজনের হাতে থাকা বাজারের ব্যাগে ১৪ বান্ডিল সৌদি রিয়াল রয়েছে বলে জানানো হয়। ব্যাংকের মাধ্যমে রিয়াল ভাঙাতে সময় লাগবে জানিয়ে প্রতারকরা নগদ এক লাখ টাকার বিনিময়ে রিয়ালগুলো বিক্রির প্রস্তাব দেয়। এতে অনেক লাভ হবে বলেও ইমামকে প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে টাকা নিয়ে পুনরায় ঘটনাস্থলে গিয়ে বান্ডিলগুলো পরীক্ষা করে ইমামের সন্দেহ হয়। পরে তিনি দেখতে পান, অধিকাংশ বান্ডিলই পুরোনো খবরের কাগজ দিয়ে বিশেষ কৌশলে তৈরি করা। প্রতারণার ফাঁদকে বিশ্বাসযোগ্য করতে বান্ডিলের মধ্যে ৫০ রিয়ালের মাত্র তিনটি আসল নোট রাখা হয়েছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এ সময় জাহাঙ্গীর শেখ পালিয়ে যান। আটকরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের এনামুল শেখ (৪০) ও আলম শেখ ওরফে আলেম (৫০)। পুলিশ জানায়, এনামুল শেখের কাছ থেকে একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে গামছায় মোড়ানো খবরের কাগজের তৈরি বান্ডিল এবং ৫০ রিয়ালের তিনটি সৌদি নোট পাওয়া যায়। এ ঘটনায় ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানায় প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়েছে। পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুলুস খান পাঠান জানান, পলাতক জাহাঙ্গীর শেখসহ প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST