নিউজ এডিটর
১৫ জুন ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণের দাম আবারও বেড়েছে

অভিযোগ বার্তা ডেস্কঃ দেশের বাজারে আরেক দফা বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ রোববার (১৫ জুন) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে, সবশেষ গত ৫ জুন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। অপরদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এ নিয়ে চলতি বছর মোট ৩৮ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৬ বার, আর কমেছে মাত্র ১২ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার। সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১০

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১১

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১২

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৩

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৪

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৫

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৬

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৭

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৮

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৯

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

২০

Design & Developed by BD IT HOST