স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ,চট্টগ্রামঃ

জনগণের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার খুব শিগগিরই ই-হেলথ কার্ড প্রণয়নের মাধ্যমে একটি সার্বজনীন চিকিৎসা কাঠামো গড়ে তুলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ই-হেলথ কার্ড চালু হলে দেশের মানুষ একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থার আওতায় আসবে এবং চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউ কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের সাত শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসকরা জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের দক্ষতা, মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান মানবিক দায়িত্ব। মানুষের জীবন রক্ষা ও কষ্ট লাঘবের সঙ্গে এই পেশা সরাসরি সম্পৃক্ত।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। চিকিৎসকদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

মেয়র বলেন, চিকিৎসক সমাজের ঐক্য ও আন্তরিকতা দেশের স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ চিকিৎসকদের গবেষণা, প্রশিক্ষণ ও মানবিক সেবার মানসিকতা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত চিকিৎসকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তানভীর হাবিব তান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. মোনাইম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন।বক্তব্য রাখেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসীমউদ্দীন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ মানিক।উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের প্রাক্তন সদস্য সচিব, ড্যাবের প্রাক্তন সভাপতি ও বিএমএর নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ডা. সাইফুদ্দিন সোহাগ। উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. মাহতাব উল ইসলাম ও ডা. কাজী শামীম আল মামুন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী ডা. ইসা চৌধুরী ও ডা. ইমরোজ উদ্দিন, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. আশাব মেরাজ আসিফ, দপ্তর সম্পাদক ডা. আসিফ ইমরান, কালচারাল সেক্রেটারি ডা. মাহমুদুল হাসান, ডা. জুয়েল, ডা. রুবায়েত রহমান, ডা. তাজদীদ আনান, ডা. মনির, ডা. আজহার, ডা. চয়ন, ডা. রিয়াদ, ডা. সব্যসাচী, ডা.সাদ্দাম, ডা. হাসিব প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST