হরিরামপুরে পরিবেশ রক্ষা হলে প্রাণ-প্রকৃতি টিকে থাকবে। - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৫ জুন ২০২৩, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে পরিবেশ রক্ষা হলে প্রাণ-প্রকৃতি টিকে থাকবে।

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
এ বছরের বিশ্ব পরিবেশ দিবসে প্রতিপাদ্য “গাছ লাগিয়ে যত্ন সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর চরাঞ্চল লেছড়াগঞ্জ, সুতালড়ী ও আজিমনগর,বয়ড়া ইউনিয়নে বারসিক সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ী, রাস্তার পাশে বিভিন্ন স্থানে পরিবেশ দিবসকে সামনে বিভিন্ন কর্মসুচী নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় পাটগ্রামচর নারী উন্নয়ন সংগঠন ও আন্ধারমানিক অগ্রগামী কৃষক সংগঠনের আয়োজনে উত্তর পাটগ্রামচর এবং ভাটিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও উত্তর পাটগ্রামচর গ্রামে বসত বাড়ীতে ফলজ, বনজ ঔষুধি গাছের চারা রোপন করা হয়। গাছের চারাগুলোর মধ্যে রয়েছে পেয়ারা লেবু, কাঁঠাল, কদবেল, চালতা, ডালিম, জাম, সোনালু চারা রোপন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশগ্রহন করেন এলাকার জনসংগঠনের সদস্য, এলাকার কৃষক প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অংশগ্রহন করেন পাটগ্রামচর নারী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা বেগম, বয়ড়াভাটিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিুনুর ইসলাম, কৃষক বেলাল হোসেন, বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন ও সত্যরঞ্জন সাহা।আরো বক্তব্য রাখেন, শাহিনুর ইসলাম সহকারী শিক্ষক তিনি বলেন, আমাদের বেঁচে থাকতে হলে পরিবেশকে টিকিয়ে রাখতে হবে। তাহলে মানুষ ও প্রাণ প্রকৃতি বাঁচবে। কারন প্রাণ প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে।পরিবেশের নানা বিষয় নিয়ে স্থানীয় কৃষক আহম্মদ হোসেন বলেন, পলিথিন ও প্লাষ্টিক জিনিস পত্র মাটিতে পড়লে পচে না এবং নষ্ট হয় না। এতে মাটির ফসল উৎপাদন কম হয়। ফসল আবাদের জন্য জমি তৈরি করতে সমস্যা হয়। আমাদের চারপাশে পতিত জায়গায় গাছ লাগিয়ে সবার খাদ্য গ্রহনে ভুমিকা রাখতে হবে।
পাটগ্রামচর নারী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা বেগম বলেন, চরাঞ্চলে প্রতি বছর কমবেশি বর্ষা হয় ফলে অনেক গাছ পালা নষ্ট হয় । বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে আমরা নিজেরা ফলমুল থেকে পারবো । গাছ থেকে পশু পাখি তাদের খাদ্য সংগ্রহ করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST