ঝিটকা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকা লোকসান, হতাশাগ্রস্থ ভুক্তভোগী ব্যবসায়ীগণ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ জুন ২০২৫, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিটকা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকা লোকসান, হতাশাগ্রস্থ ভুক্তভোগী ব্যবসায়ীগণ

মোঃ রাসেল মিয়া ,মানিকগঞ্জ প্রতিনিধি

আজ  সকাল ৮.৪৫ মিনিটে মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন ঝিটকা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বাণিজ্যিক দোকানে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই এবং কোটি টাকার লোকসানে হতাশায় পড়েছে ভুক্তভোগী ব্যবসায়ীগণ।স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের অভিমত, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

সরেজমিনে গিয়ে তদারকি করে জানা গেছে, ২ টি ঔষুধের ফার্মেসী প্রোপাইটার আব্দুল হক ব্যাপারী (মা ফার্মেসি), প্রোপাইটার বাবুল হাওলাদার (হালদার ফার্মেসি) সহ ২টি জুতার দোকান,২ টি কাপড়ের দোকান, মহসিন ইলেকট্রনিকস এর দোকান সহ ১ টি সেলুন পুড়ে গেছে।

উল্লেখ্য, সকাল ৮.৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের শুরু।
প্রথমে অত্র বাজারের স্থানীয় ব্যবসায়ীগণ এবং সাধারণ জনতা আগুন নেভানোর চেষ্টা করেন।পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে,এমনটি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীগণ।

এ বিষয়ে ঘটনা স্থলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই সাংবাদিকদের জানান, একাধিকবার উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে অবগত করার পরেও তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে উপস্থিত হতে পারেনি। তাদের অভিযোগ তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে ফয়ার সার্ভিস ইউনিট উপস্থিত থাকলে হয়তো এতো লোকসান হতো না।
ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান যে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যবসায়ীরা জানান যে, এই বাজারে মাঝে মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়, কিন্তু এত বড় বাণিজ্যিক বাজারে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কোন ইউনিট নেই এবং দোকান গুলোতে কোন ফায়ার ডিস্টিংগুইশার রাখা হয় না।

এজন্য বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ ভয়াবহ ঝুঁকির মধ্যে ব্যবসা পরিচালনা এবং বসবাস করছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সম্পর্কে হরিরামপুর থানা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা সাংবাদিকদের জানান,জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার পক্ষ হতে ও উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের অনুদান দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

১০

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১১

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১২

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৪

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৫

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৬

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৭

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৮

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৯

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

২০

Design & Developed by BD IT HOST