হামজা-ফাহমিদুলের গোলে বাংলাদেশের দাপুটে জয় - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
৪ জুন ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামজা-ফাহমিদুলের গোলে বাংলাদেশের দাপুটে জয়

স্পোর্টস ডেস্কঃ

ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় প্রত্যাশিতই ছিল। মূল লক্ষ্য সিঙ্গাপুর ম্যাচ। তাই প্রথমার্ধের পরই হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বসিয়ে দেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক। ফাহামিদুল প্রথমবার জাতীয় দলের জার্সিতে। মাঝমাঠে জামাল ভূঁইয়া আর হামজা চৌধুরীর রসায়ন। বাংলাদেশের ফুটবল ভক্তরা যেমনটা দেখতে চেয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বুঝি সেটাই পূরণ করেছেন।

বাংলাদেশের শুরুটাও ছিল দারুণ। রাইট উইং থেকে ভয় ধরানো আক্রমণ হয়েছে। গোল পেতে অবশ্য খুব বেশি সময়ও লাগেনি বাংলাদেশের। ম্যাচের মাত্র ছয় মিনিটে ডান প্রান্ত দিয়ে জামাল ভূঁইয়ার কর্ণার কিক নেন। সেই কিকে উড়ে আসা বলে হেড করতে সময়ক্ষেপন করেননি বারের খুব সামনে দাঁড়িয়ে থাকা হামজা চৌধুরী।

হোম ম্যাচে অভিষেকেই গোল করে দর্শকদের বাহবা কুড়ান ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুলের পাস ৩০ মিনিটে ফাহামেদুল থেকে রাকিব বল পেয়ে শট করেন। গড়িয়ে আসা বলে জামাল ভূঁইয়ার শট পোস্ট ঘেষে বাইর চলে যায়।

আজকের ম্যাচে অভিষেক হয়েছে ফাহমিদুল ইসলামের। তার গতির ঝড় দেখেছে ঢাকা স্টেডিয়ামের দর্শকরা। হামজা চৌধুরী আর ফাহামেদুল ইসলামের গতির কাছে ম্যাচের শুরু থেকেই কুপোকাত হয়ে পড়ে ভুটান। প্রায়ই ভুটানের রক্ষণভাগ ভেঙ্গে চুরমার হয়েছে।

ফাহমেদুল বাম প্রান্তে বারবার গতি দিয়ে পরাস্ত করছিলেন ভুটানের রক্ষণকে। অন্তত দুবার ভালো কাটব্যাক ছিল, যদিও সেটা গোলে পরিণত করা হয়নি। আবার ডানপ্রান্তে কাজেম শাহ কিংবা তাজউদ্দিনরাও ছিলেন উজ্জ্বল। তবে সবকিছু ছাপিয়ে প্রথমার্ধে গোল আর পাওয়া হয়নি বাংলাদেশের। ১-০ ব্যবধান নিয়েই টানেলে ফেরে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজা, জামাল ভুইয়া ও কাজেমকে তুলে নেন৷ তাদের পরিবর্তে হৃদয়, মোরসালিন ও ইব্রাহিম নামেন। প্রীতি ম্যাচে নির্ধারিত ৫ জনের বেশিও খেলোয়াড় বদল করা যায়। সিঙ্গাপুর ম্যাচের জন্য কোচ ফুটবলারের পরখ করছেন।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটে সোহেল রানা দুর্দান্ত গোল করেন। দূরপাল্লার শটে ভুটানের জালে বল পাঠান সিনিয়র এই ফুটবলার। বাংলাদেশ ২-০ লিড পায়। রাকিব হোসেন খানিকক্ষণ পর আরেকটি গোল মিস করেন। খালি বারপোস্টেও বল নিয়ন্ত্রণে রাখতে না পেরে গোল মিসের হতাশায় ভুগেন রাকিব।

কাজেম এবং হামজাকে আগেই আগেই উঠিয়ে নিয়েছিলেন কোচ। ফাহামিদুলকেও একপর্যায়ে উঠিয়ে নেন ক্যাবরেরা। তবে মাঠ ছাড়ার আগেও দারুণ এক মাপা ক্রস ফেলেছিলেন বক্সে। তবে ভুটানি গোলরক্ষকের দৃঢ়তায় সেখান থেকে গোল আসেনি।

ফাহামিদুল ইসলাম ওঠার পর খেলার গতি অবশ্য খানিক কমেছে। দুই গোল পাওয়ার পর বাংলাদেশ অনেকটাই নির্ভার হয়েই খেলেছে। তারমাঝেও ফয়সাল আহমেদ ফাহিম বা শেখ মোরসালিনরা চেষ্টা করেছিলেন ব্যবধান বাড়াতে।

খেলার ধারার অনেকটা বিপরীতে ৭৬ মিনিটে গোল প্রায় হজমই করে ফেলেছিল বাংলাদেশ। কর্নার থেকে আসা বল অনেকটাই ফাঁকায় পেয়ে যান সেলটব দর্জি। তবে হেড থাকেনি লক্ষ্যে। ২-০ গোলের লিড অক্ষুন্ন থাকে বাংলাদেশের।

ম্যাচের শেষদিকে বাংলাদেশের দুশ্চিন্তা খানিক বাড়িয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার সাদউদ্দিন। ইনজুরিতে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করেই। আগেই খেলোয়াড় বদলের কোটা শেষ হওয়ায় শেষ কয়েকমিনিট বাংলাদেশ খেলেছে ১০ জন নিয়ে।

সাদ মাঠ ছাড়ার পরেই বাংলাদেশ দারুণ এক সুযোগ পেয়েছিল। তবে ভুটান গোলরক্ষক আরও একবার হতাশ করেছেন বাংলাদেশ দল আর জাতীয় স্টেডিয়ামে আসা দর্শকদের। ম্যাচের ইনজুরি সময়ে জিগমে নামগয়ালের শট একেবারে কাছ থেকে দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বাংলাদেশি গোলরক্ষক মিতুল মারমা। পুরো ম্যাচে খুব একটা পরীক্ষা দিতে না হলেও শেষের এই সেইভে দলের ত্রাতা হয়েছেন মিতুল।

ম্যাচে ফাহামিদুলের পাশাপাশি অভিষেকের স্বাদ পেয়েছেন ফরোয়ার্ড আল আমিন। ঘরোয়া ফুটবলে ভালো খেলার পুরস্কার পেলেন ভুটান ম্যাচে। সেই সাথে আজকের ম্যাচে ৬ খেলোয়াড়কে বদল করেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। সিঙ্গাপুর ম্যাচের আগে দলের খেলোয়াড়দের পরখ করতে চেয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন

ইরানের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সারা বিশ্বে তোলপাড়

১০

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন

১১

দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১২

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

১৩

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধ, দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর

১৪

কোটচাঁদপুরে ব্যাবসায়ী কে হুমকি, প্রতারণা করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক

১৫

ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন উপদেষ্টারা

১৬

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি তিন প্রতিষ্ঠানকে একলক্ষ টাকা জরিমানা চসিক ম্যাজিস্ট্রেট

১৮

ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

বাংলাদেশ মেরিন একাডেমিতে আজান ও কিরাত প্রতিযোগিতা এবং সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST