হেফাজত আমিরের বক্তব্য অযৌক্তিক ও উত্তেজনাকর- জামায়াত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ অগাস্ট ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হেফাজত আমিরের বক্তব্য অযৌক্তিক ও উত্তেজনাকর- জামায়াত

অভিযোগ বার্তা ডেস্কঃ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে গত ৫ আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কটূক্তি ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৬ আগস্ট একটি জাতীয় পত্রিকায় ‘জামায়াতে ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’—শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টির প্রতিবাদ জানিয়েছে দলটি।

এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “হেফাজত আমিরের এই মনগড়া, অসত্য ও উসকানিমূলক বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক। বর্তমান প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। অথচ এমন মন্তব্য ঐক্য বিনষ্টের অপচেষ্টার শামিল এবং ইসলাম ও দেশের শত্রুদের হাতকে শক্তিশালী করার উপকরণ।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর আদর্শ কোরআন ও সুন্নাহভিত্তিক। ‘মওদূদীর ইসলাম’ নামে কোনো স্বতন্ত্র ইসলাম নেই—এ ধরনের বক্তব্য বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটি জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা এবং দায়িত্বশীল আলেম হিসেবে তা মোটেও কাম্য নয়।”

বিবৃতিতে মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর প্রতি আহ্বান জানানো হয়, “একজন জ্যেষ্ঠ আলেম ও ধর্মীয় নেতৃত্ব হিসেবে তার কাছ থেকে জাতি দায়িত্বশীল আচরণ আশা করে। ভবিষ্যতে এমন ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ ও বিভেদ সৃষ্টিকারী মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ করছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১০

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১১

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১২

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১৩

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৪

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৬

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৭

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৯

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

২০

Design & Developed by BD IT HOST