নিউজ এডিটর
২০ অক্টোবর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনেক বছর তো দেখলেন,আর বেশি দিন অভিনয় করব না: অহনা রহমান

বিনোদন ডেস্কঃ শুরু থেকে যদি শুরু করতে হয় আমি আর কখনোই অহনা রহমান হতে চাইব না। আমি আর বেশি দিন অভিনয় করব না। অনেক বছর তো দেখলেন আর কত?- এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামের একটি নাটক পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। যদিও নাটকটি একবার আপলোড দেওয়ার পর সরিয়ে নিতে হয়, পরবর্তীতে ইউটিউবে আপলোড হওয়ার পর এই ভিউ অতিক্রম করে। এই মাইলফলক উদযাপন করতে শনিবার রাতে মগবাজারের একটি রেস্তোরাঁয় গেট-টুগেদারের আয়োজন করা হয়।সেখানেই নিজের অভিনয় জীবন নিয়ে এমন সিদ্ধান্তের কথা জানান আহনা। এর পেছনের কারণ হিসেবে এই অভিনেত্রী বলেন, এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই। আমার মনে হয় অনেকটা বছর তো দেখলেন, আরও ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আসছে তাদেরকেও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না। অনেকদিন কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই। তবে কবে নাগাদ কবে অভিনয়কে বিদায় বলবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অহনা। তবে এতটুকু বললেন হয়তো শিগগিরই এ বিষয়ে জানাবেন তিনি। ‘প্রবাসীর স্ত্রী’ নাটকের বিষয়ে অহনা বলেন, প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মাণ করা। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন দেখেছে কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটির ওপরে এই নাটকটি মানুষ দেখেছেন। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে, আমরা কেউ শেয়ার দেইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি। প্রবাসীর স্ত্রী নাটকে অহনাকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।প্রবাসীর স্ত্রী’ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে। এই নাটকে অহনা ও রুশো শেখ ছাড়াও অভিনয় করেছেন রত্না খান, তানভীর মাসুদ, সৈয়দ শিপুল, সেজুতি খন্দকার, মাশফিয়া প্রধান
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST