অহনা দ্বিতীয়বারের মতো ‘প্রবাসীর স্ত্রী’ হলেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অহনা দ্বিতীয়বারের মতো ‘প্রবাসীর স্ত্রী’ হলেন

বিনোদন ডেস্কঃ

ইউটিউবকেন্দ্রিক নাটকে বেশ দর্শকচাহিদা রয়েছে অভিনেত্রী অহনা রহমানের। গত সেপ্টেম্বরে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় অহনার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক প্রচার হয়।

নাটকটি থেকে দর্শক সাড়া পাওয়ায় এবার নির্মিত হয়েছে এর সিকুয়েল, এমনটাই জানিয়েছেন নির্মাতা। ‘প্রবাসীর স্ত্রী-২’ নামে দ্বিতীয় কিস্তির নির্মাণ কাজ শেষ হয়েছে। নাটকটিতে প্রবাসীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন অহনা।নাটকটিতে দেখা যাবে, নিরুর জীবনের এক কষ্টের কাহিনী। মিথ্যা অপবাদ ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয় নিরু। প্রবাসী স্বামী এক পর্যায়ে তার সন্তানকেও অস্বীকার করে। এরকম অনেক করুণ কাহিনীর ভিতর দিয়েই গল্প এগিয়ে যাবে।

এ প্রসঙ্গে অহনা বলেন, ‘প্রথম কিস্তির গল্পের সঙ্গে দর্শক খুব মানিয়ে নিয়েছিলেন। এটা আসলে আমাদের সমাজেরই গল্প। তাই দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে। সবাই চাইছিলো এর দ্বিতীয় কিস্তি। আমার কাছে মনে হয়েছে দর্শকদের আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। তাই আবারও অভিনয় করলাম।

পটুয়াখালীর মেয়ে অহনা মিরপুর গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর বিবিএ কোর্সে ভর্তি হন। ২০০৭ সালে শোবিজ অঙ্গনে পা রাখেন। ক্যারিয়ার গড়েন মডেল ও অভিনয়ে। টিভি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজ এবং সিনেমাতেও অভিনয় করেছেন অহনা রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST