আইনের মাইরপ্যাচ দিয়ে বাঙালির মাইর থেকে বাঁচতে পারবা না- মাওলানা মামুনুল হক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ এপ্রিল ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনের মাইরপ্যাচ দিয়ে বাঙালির মাইর থেকে বাঁচতে পারবা না- মাওলানা মামুনুল হক

স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জের এক সভায় বিএনপিকে উদ্দেশ্য করে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “আইনের মাইরপ্যাচ দিয়ে বাঙালির মাইর থেকে বাঁচতে পারবা না”- এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম কনভেনশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিলের গণসমাবেশ সফল করার লক্ষ্যে জেলা শাখা এই সভার আয়োজন করে।

বক্তব্যে মামুনুল হক দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ একটি নির্দিষ্ট রায় দিয়েছে, কিন্তু সেই রায়কে উপেক্ষা করে রাজনৈতিক দলগুলো আইনের ফাঁকফোকর খুঁজছে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন,“দেশের ৭০ ভাগ মানুষ রায় দিয়েছে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আইনের ফাঁক ফোকর দেখাও- মাইরপ্যাচ! বাঙালির যখন মাইর শুরু হবে, আইনের মাইরপ্যাচ দিয়ে বাঁচতে পারবা না।”

নির্বাচনী সমীকরণ বিশ্লেষণ করে তিনি বলেন, বিএনপি ও ১১-দলীয় জোটের ভোটের ব্যবধান খুব বেশি নয়; মাত্র ৭ থেকে ৮ শতাংশ। তার মতে, অতীতে যারা নৌকা প্রতীকে ভোট দিয়েছেন, তারাই এবার ধানের শীষে ভোট দিয়েছেন, যা রাজনৈতিক বার্তা বহন করে।

তিনি আরও বলেন, “বিএনপি এখন যে রাজনীতি করছে, তা নৌকার ভোটারদের ফিরিয়ে আনার চেষ্টা। কিন্তু এতে করে তারা নিজেদের মূল ভোটব্যাংক হারানোর ঝুঁকিতে পড়ছে। এটা আত্মঘাতী রাজনীতি হতে পারে।”

বিএনপি থেকে জনগণের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, দেশের স্বার্থ ও বিদেশি আধিপত্যবিরোধী অবস্থানের প্রশ্নে জনগণ নতুন রাজনৈতিক বিকল্প খুঁজছে।

আসন্ন সময়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “আমরা যদি জনতার কণ্ঠস্বর হতে পারি, দেশের মানুষের ইচ্ছা ও অভিপ্রায় রক্ষায় কাজ করতে পারি, তাহলে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে বাংলাদেশ খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে- ইনশা আল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সাঈদ নূর, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং জেলা সেক্রেটারি মহিউদ্দিন কাসেমীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST