আওয়ামী লীগ নেতা গোলাম মহীউদ্দীনের জামিন নাকচ করে জেল হাজতে প্রেরণ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ এপ্রিল ২০২৫, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতা গোলাম মহীউদ্দীনের জামিন নাকচ করে জেল হাজতে প্রেরণ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।

মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামীপক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানী শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থণা করলে আদালতের বিচারক এই আদেশ দেন।

ঘটনার সার্বিক বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোঃ আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যেই সে মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিলো।

পরে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামি না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কোন কোন মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য বিকেলের আগে দেওয়া সম্ভব নয় বলে জানান কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের।

উল্লেখ্য মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জে খাল পাড়ে ছাত্রদের উপর হামলা করার বিস্তর অভিযোগ রয়েছে।তাছাড়া ৪ আগষ্ট ঢাকা আরিচা মহাসড়কে ছাত্র- জনতার উপর গুলি করার নিদের্শদাতা ও অর্থযোগান দাতা

গোলাম মহিউদ্দিনের ‍বিরদ্ধে মামলা থাকায় ৫ আগষ্টের পর থেকে তিনি আত্বগোপনে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১০

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১১

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১২

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৩

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৪

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৫

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৬

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৭

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৮

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১৯

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

২০

Design & Developed by BD IT HOST