নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানি বিরিয়ানি তৈরির সহজ রেসিপ

অভিযোগ বার্তা ডেস্কঃ ঈদ কিংবা যে কোন দিনগুলোতে আত্মীয় বা বন্ধু-বান্ধবদের বাড়িয়ে নিমন্ত্রণ থাকে কমবেশি সবারই। ঈদের এ সময় সবার ঘরেই অতিথি আপ্যায়নে বাহারি সব সুস্বাদু পদ তৈরি করা হয়। আপনিও যদি কাউকে দাওয়াত দিয়ে থাকেন; তাহলে অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন মজাদার আফগানি বিরিয়ানি। এই বিরিয়ানি আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় এক খাবার। এজন্যই এর নাম দেওয়া হয়েছে আফগানি বিরিয়ানি। খুব সহজেই এই বিরিয়ানি তৈরি করা যায়। জেনে নিন রেসিপি- উপকরণ- ১. পেঁয়াজ কুঁচি ২ কাপ২. তেল দেড় কাপ৩. পানি ৪/৫ কাপ৪. লবণ আড়াই চা চামচ৫. মাটন ৫০০ গ্রাম৬. রসুন বাটা ২ টেবিল চামচ৭. গরম মশলা ১ চা চামচ৮. এলাচ পাউডার ১ চা চামচ৯. চিনি ২/৩ টেবিল চামচ১০. গাজর ১ কাপ১১. কিশমিশ ১/৪ কাপ১২. সেদ্ধ বাসমতি চাল ১ কেজি রান্না পদ্ধতি- প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি হালকা সোনালি রঙ করে ভেজে নিন। এবার এতে খাসির মাংস দিয়ে হালকা নেড়ে ভেজে নিন। রসুন বাটা দিয়ে মাংস রঙ না বদলানো পর্যন্ত রান্না করুন। খেয়াল রাখবেন যাতে মাংস পুড়ে না যায়। এবার এতে পানি ও লবণ দিন। পানি অর্ধেক না হওয়া পর্যন্ত চুলায় রাখুন। মাংসের স্টক তৈরি হয়ে গেলে তা থেকে মাংস আলাদা করে রেখে দিন। স্টকটি ফুটিয়ে নিন, যতক্ষণ না এটি এক থেকে দেড় কাপ পরিমাণের সমান না হয়। হয়ে গেলে স্টক নামিয়ে ছেঁকে নিয়ে একটি বাটিতে আলাদা করে রেখে দিন। এবার অন্য একটি প্যানে চিনি দিয়ে তা ক্যারামেলাইজ করে নিন। এবার এতে মাংসের স্টক ঢেলে দিন। এখন এতে দেড় চা চামচ গরম মশলা ও এলাচি গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে রেখে দিন। এখন আরও একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি ভেজে নিন। এবার তাতে সেদ্ধ মাংসগুলো দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। অন্য আর একটি প্যানে তেল গরম করে গাজর কুচি, কিশমিশ ও ২-৩ টেবিল চামচ চিনি মিশিয়ে ২-৩ মিনিট ভেঁজে নামিয়ে নিন। সবশেষে একটি পাত্রে আগে থেকে সেদ্ধ বাসমতি চাল দিয়ে তাতে মাটন স্টক দিয়ে দিন। একেক করে বাকি গরম মশলা ও এলাচি গুঁড়ো ও ভাজা মাংস দিয়ে দিন। তার উপর দিন গাজর ও কিশমিশের মিশ্রণটি। এবার পাত্রটি একটি ভারী কাপড় দিয়ে উপরে ঢেকে দিন। তার উপর ঢাকনা দিয়ে দিন। ১০-১৫ মিনিট হতে দিন। হয়ে গেলে নামিয়ে ফেলুন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

১০

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

১১

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১২

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১৩

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১৪

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৫

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৬

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৭

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৮

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৯

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST