নিউজ এডিটর
৫ অগাস্ট ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য

অনলাইন ডেস্কঃ জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে আবারও সক্রিয় করা হচ্ছে ফুয়েল পাস ব্যবস্থা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যুদ্ধের প্রভাবে চলতি বছরের মার্চে চালু হওয়া ফুয়েল পাস ব্যবস্থা নতুন করে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য এটি কার্যকর হবে। গত মার্চে দেশে জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বা ‘প্যানিক বায়িং’ শুরু হয়। একই সময়ে আমদানিতে অনিশ্চয়তা এবং বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় সরকারি মজুতের ওপর চাপ তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে এপ্রিল থেকে ধাপে ধাপে ফুয়েল কার্ড বা ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনে সরকার। পরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক হওয়া এবং কৃত্রিম চাহিদা কমে আসায় মে মাস থেকে এই ব্যবস্থার প্রয়োগ শিথিল করা হয়। এ বিষয়ে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল বলেন, “ফুয়েল পাস আগে থেকেই কার্যকর ছিল। এটি বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে জ্বালানি সংকট কেটে যাওয়ায় এর ব্যবহার কমে গিয়েছিল। এখন আবার এটি সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, যেসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে, সেসব স্টেশন থেকে এখন পাস দেখিয়েই জ্বালানি সংগ্রহ করতে হবে। এর আগে ধাপে ধাপে ঢাকার শতাধিক ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু করা হয়েছিল। যদিও সংকট কমে যাওয়ার পর এর ব্যবহার অনেকটাই হ্রাস পায়। তবে সংশ্লিষ্ট স্টেশনগুলোতে এখনো ফুয়েল পাসের নিয়ম ও ব্যবহারবিষয়ক নির্দেশনাসংবলিত ব্যানার টাঙানো রয়েছে। সূত্র: আজকের পত্রিকা
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

২

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৩

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৪

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৫

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৬

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৭

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৮

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৯

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১০

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১১

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১২

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৪

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৫

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৬

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৭

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৮

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

২০

Design & Developed by BD IT HOST