নিউজ এডিটর
১৩ অগাস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএনও’র বিরুদ্ধে নারীকে অপমানের অ’ভিযোগ

শিবালয় প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের বিরুদ্ধে এক নারী সেবা প্রার্থীর সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিউলি আক্তার (স্ত্রী আ. সালাম, গ্রাম: কাতরাসিন) এ বিষয়ে গত রবিবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ৬ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে বসতবাড়ির রাস্তা সংক্রান্ত দরখাস্ত নিয়ে স্বামীকে সঙ্গে করে ইউএনও কার্যালয়ে যান শিউলি আক্তার। সালাম দেওয়ার পর বসতে না দিয়ে দাঁড়িয়ে থাকতে বলেন ইউএনও। এ সময় উথলী ইউপি সচিব গোলাম মোস্তফা মোবাইলে একটি ছবি দেখান, যা দেখে ইউএনও জিজ্ঞেস করেন সেটি তাদের বাড়ির সামনের রাস্তা কি না। শিউলি আক্তার রাস্তার বর্ণনা দেওয়ার চেষ্টা করলে ইউএনও তাকে ‘পান খেয়েছেন’ বলে কটূক্তি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। অভিযোগ অনুযায়ী, রুম থেকে বের হতে গেলে ইউএনও টেবিল থেকে কিছু নিক্ষেপ করেন এবং দরজায় এসে বলেন “যা, এখান থেকে বের হয়ে যা!” শিউলির ভাষায় “তিনি শুধু আমাকে নয়, আরও অনেকে এই অফিস থেকে অপমানিত হয়েছেন। আমার কথায় সন্দেহ থাকলে সিসিটিভি ফুটেজ দেখা হোক।” এ বিষয়ে ইউএনও জাকির হোসেন বলেন, “তার দুই ফুট জমি রাস্তায় পড়েছে, কিন্তু দিতে চান না। তাই মিথ্যা অভিযোগ করছেন। আমি শুধু তাকে দূরে সরে দাঁড়াতে বলেছি, গালিগালাজ করিনি।” জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানান “অভিযোগ পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST