নিউজ এডিটর
১ এপ্রিল ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে যুদ্ধবাজ মার্কিন হামলার প্রতিবাদে চট্টগ্রামে নাগরিক সমাজের বিক্ষোভ সমাবেশ

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ,ব্যুরো চীফ,চট্টগ্রামঃ ইরানে যুদ্ধবাজ মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদী নাগরিক সমাজের উদ্যোগে আজ ৩১ মার্চ, মঙ্গলবার বিকেল ৫ টায়  চেরাগী পাহাড় চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে এবং শ্রমিকনেতা নুরুচ্ছাফা ভূঁইয়া’র সঞ্চালনায়  আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও সাংবাদিক আবুল মোমেন,বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, প্রবীন সাংবাদিক সুভাষ দে,শিক্ষক নেতা কানাই লাল দাশ, শ্রমিক নেতা তপন দত্ত, শ্রমিক নেতা আল কাদেরী জয়, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ছাত্র নেতা শুভ দেব নাথ, ছাত্র নেতা মিরাজ উদ্দীন, সংস্কৃতিক কর্মী জয় সেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিনা উসকানিতে ইরানের ওপর হামলে পড়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও জায়নবাদী ইসরায়েল। যৌথ সামরিক হামলা চালিয়ে আলী খামেনিসহ দেশটির অনেক নেতাকে হত্যা করা হয়েছে।স্কুলে বোমা মেরে দেড় শতাধিক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে। আমেরিকা ও ইসরায়েলের আচরণ সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা মনে করি, ইরানের ভবিষ্যত নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানের জনগণই সংরক্ষণ করে, আমেরিকা ও ইসরাইলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সেই অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ।  সাম্রাজ্যবাদী আমেরিকা ইরানের ওপর হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বক্তারা আরও বলেন, যুদ্ধবাজ আমেরিকা এখন সারাবিশ্বে যুদ্ধ, সংঘাতের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে নিজেদের অর্থনীতি রক্ষার ভয়ঙ্কর খেলায় মেতেছে। ভেনিজুয়েলায় নগ্ন হামলা করে তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে৷ কিউবার ওপর আগ্রাসন চালাচ্ছে। তাদের উন্মাদ প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক কোনো রীতিনীতির তোয়াক্কা না করো  প্রকাশ্যে বিভিন্ন দেশের ওপর আক্রমণ, আগ্রাসনের হুমকি দিচ্ছে নিয়মিত। ‎আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান,আমেরিকার প্রতি নতজানু নীতি পরিহার করে সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে নিন্দা জানাতে হবে। বক্তারা  অবিলম্বে যুদ্ধ বন্ধ, সংঘাত নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। পাশাপাশি বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে একযোগে প্রতিবাদ ও সংহতি গড়ে তোলার আহ্বানও জানানো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST