একুশের বইমেলায় শিব্বীর আহমেদ’র কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ এবং প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’ প্রকাশিত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৯ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একুশের বইমেলায় শিব্বীর আহমেদ’র কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ এবং প্রবন্ধ ‘নির্বাচিত কলাম’ প্রকাশিত

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

অমর একুশের বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র ৫ম কাব্যগ্রন্থ ‘রূপালী জোছনার জল’ পাওয়া যাচ্ছে। বইমেলার দ্বিতীয় দিন বইটি মেলায় এনেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। কাব্যগ্রন্থটি বইমেলায় অনন্যা প্যাভিলিয়ন ২৮ এ পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি অনন্যা বাংলাবাজার, রকমারি.কম এর পাওয়া যাচ্ছে। বইটির মুল্য ২শত টাকা এবং বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।খবর বাপসনিঊজ।

কাব্যগ্রন্থ ‘রূপালী জোঝনার জল’ শিব্বীর আহমেদ’র ২৯তম বই এবং ৫ম কাব্যগ্রন্থ। এর আগে শিব্বীর আহমেদ’র প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো ‘তোমার লাল টুকটুক, আগুনমুখী, নিরব নদীর কান্না, ও মায়া’। কাব্যগ্রন্থগুলো শিব্বীর আহমেদ’র ছদ্মনাম ‘অরপি আহামেদ’ নামে প্রকাশিত হয়েছে।

এছাড়াও অমর একুশের বইমেলা ২০২৩ এ কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ’র প্রবন্ধের বই ‘নির্বাচিত কলাম’ এনেছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয়। জনপ্রিয় শিশুসাহিত্যিক হুমায়ন কবীর ঢালীর সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন রুদ্র কায়সার। বইটির মূল্য ৩শত টাকা। এটি শিব্বীর আহমেদ’র ৩০তম বই। দেশের ও প্রবাসের দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত রাজনৈতিক ও সমাজ-সচেতন বিষয়াদি নিয়ে প্রকাশিত লেখা হতে বাছাইকৃত কলাম নিয়েই ‘নির্বাচিত কলাম’ বইটি সাজানো হয়েছে। বইটি অন্বয় প্রকাশের স্টল ৫৮৯-৫৯০ এ পাওয়া যাচ্ছে। বইটি লেখকের ৩০তম বই। এছাড়াও বইটি অন্বয় বাংলাবাজার, রকমারি.কম সহ অনলাইনে পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১১

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৩

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৪

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৫

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৬

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৮

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৯

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

২০

Design & Developed by BD IT HOST