এক লাইসেন্সেই চলছে দুই হাসপাতাল - দৈনিক অভিযোগ বার্তা
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
৩১ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক লাইসেন্সেই চলছে দুই হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে এক লাইসেন্স দিয়ে চলছে দুটি হাসপাতাল। সিভিল সার্জন অফিস অনিয়ম ধরার পর পৃথক লাইসেন্স করার নির্দেশনা দিলেও এভাবেই অনিয়ম করে চলছে চিকিৎসা কার্যক্রম। আলাদা মৌজা ও এলাকা হলেও এক লাইসেন্স দিয়েই চলছে চাঁপাইনবাবগঞ্জ ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতাল নামের দুটি প্রতিষ্ঠান।

জেলা ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ডলারের মালিকানাধীন এই হাসপাতালের কার্যালয় জেলা শহরের পিটিআই মাস্টারপাড়া। কিন্তু সম্প্রতি একই নামে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে আরেকটি হাসপাতাল স্থাপন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেটির নাম দেয়া হয়েছে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতাল ইউনিট-২।

অনুসন্ধানে জানা যায়, সরকারি নিয়মের তোয়াক্কা না করে লাইসেন্স বিহীনভাবে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতাল ইউনিট-২ পরিচালনা করছে। এমনকি গতবছরের ০৫ মে সিভিল সার্জনের একটি দল হাসপাতাল পরিদর্শনে গেলে সেখানে ডিউটি ডাক্তার, নার্স ও পরিচ্ছন্নকর্মী পায়নি। দ্বিতীয় শাখায় বিভিন্ন অপারেশনের জটিল অস্ত্রােপাচার হলেও সেখানে থাকেনা ডিউটি ডাক্তার।

তথ্য রয়েছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভিন্ন মৌজায়, ভিন্ন ঠিকানায়, আলদা ভবন, পৃথক হোল্ডিং, এমনকি ভবনের মালিক আলাদা হলেও একই লাইসেন্স দিয়ে চলছে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতাল নামের দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম। এমনি সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটির দ্বিতীয় শাখায় থাকা স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, আয়কর প্রত্যয়ণপত্র, ট্রেড লাইসেন্সে ঠিকানা রয়েছে পিটিআই মাস্টারপাড়া। অথছ হাসপাতালটি অবস্থিত হাসপাতাল মোড়ে।

অভিযোগ রয়েছে, ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এমন অনিয়ম করে এক লাইসেন্স ব্যবহার করে দুটি হাসপাতাল পরিচালনা করছেন মাইনুল ইসলাম ডলার। তবে এনিয়ে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি স্বাস্থ্য বিভাগকে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেবাগ্রহীতারা জানান, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতাল সরকারকে রাজস্ব ফাঁকি দিতেই এমন অনিয়মের আশ্রয় নিয়েছে। এবিষয়ে উপযুক্ত জবাবদিহিতা ও তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, একই নামে দুটি হাসপাতাল পরিচালনা নিয়ম বর্হিভূত। বিষয়টি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এমনকি দুটি প্রতিষ্ঠানের জন্য পৃথক লাইসেন্স তৈরি করার জন্য বলা হয়েছে। তারা জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে আলাদা লাইসেন্সসহ বাকি কাগজপত্র ঠিক করে নিবে।

ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম ডলার মুঠোফোনে বলেন, এনিয়ে সরাসরি কথা বললে ভালো হয়। বিষয়টি সিভিল সার্জন অফিস অবগত রয়েছে। রাজশাহীতেও এমন এক লাইসেন্সে দুটি প্রতিষ্ঠান চালানো হয়। তবে সিভিল সার্জন অফিস আমাদেরকে জুলাইয়ে নতুন অর্থবছরে পৃথক লাইসেন্স করার জন্য বলেছিল। সিভিল সার্জনের অনুমতি নিয়েই এমন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

শ্যামনগরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পদ্মা নদী নিয়ে নাসার প্রতিবেদনে উঠে এল ভয়াবহ তথ্য

১০

দীপঙ্কর দে এবং দোলন রায় টলিউড ও বাংলা টেলিভিশনের স্বামী-স্ত্রী জুটির মিষ্টি রসায়ন

১১

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, টলিউডের বাংলা সিনেমার চিরসবুজ জুটি

১২

আজ সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সফর করলেন

১৩

ঘাটাইলে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুনের অভিযোগ

১৪

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

১৫

সারাদেশ ভূমিকম্পে কেঁপে উঠল

১৬

অস্ট্রেলিয়ার নেভার নদীতে ডুবে মারা গেছে দুই তরুণ

১৭

কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২

১৮

এক লাইসেন্সেই চলছে দুই হাসপাতাল

১৯

সাফ ফুটবলে ভুটানকে ১২ গোলে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়

২০

Design & Developed by BD IT HOST