এ বছর ফিতরা কত, জানালো ইসলামিক ফাউন্ডেশন - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এ বছর ফিতরা কত, জানালো ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধিঃ

চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

এই সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামী শরীয়াহ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা আদায় করা যায়।

গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা প্রদান করতে হবে।

যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূলা ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৬৪০ টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা প্রদান করতে হবে।

ইফা’র সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোন একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

দেশের বিভিন্ন অঞ্চলে এ পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গর্ভনর মাওলানা মাহফুজুল হক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস ড. ওয়ালিয়ুর রহমান খান, মুফাসসির ড. মাওলানা মো. আবু সালেহ পাটোয়ারী, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মো. ফজলুল হক, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামে মসজিদের খতীব মাওলানা মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

সংসদে স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন

ইরানের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সারা বিশ্বে তোলপাড়

১০

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন

১১

দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১২

যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

১৩

ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিরোধ, দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানকে মারধর

১৪

কোটচাঁদপুরে ব্যাবসায়ী কে হুমকি, প্রতারণা করতে গিয়ে জনতার হাতে পুলিশ সদস্য আটক

১৫

ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন উপদেষ্টারা

১৬

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি তিন প্রতিষ্ঠানকে একলক্ষ টাকা জরিমানা চসিক ম্যাজিস্ট্রেট

১৮

ওসমানীনগরে কৃষক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

বাংলাদেশ মেরিন একাডেমিতে আজান ও কিরাত প্রতিযোগিতা এবং সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST