admin
২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁচকলার চিপস

অভিযোগ বার্তা ডেক্সঃ চিপস খাওয়ার জন্য বায়না করে না, এমন বাচ্চা খুঁজে পাওয়া মুশকিল! বাইরে থেকে কেনা চিপস কতোটা স্বাস্থ্যসম্মত,সেটা নিয়ে সব মায়েরাই চিন্তায় পরে যায়। কিন্তু বাসায়ই পুষ্টিকর উপকরণ দিয়ে খুব সহজে মুচমুচে চিপস বানিয়ে নেওয়া যায়। কাঁচকলা এমন একটি সবজি, যা সহজলভ্য এবং শরীরের জন্য অনেক বেশী উপকারি। মুচমুচে কাঁচকলার চিপস খেতে বেশ ভালোই লাগে! পরিবারের সবার স্বাস্থ্যের দিকটাও তো চিন্তা করতে হবে, তাই না? বিকালের নাশতায় কী ধরনের হেলদি স্ন্যাকস তৈরি করা যায়, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন। আজ এমনই একটি মজাদার স্ন্যাকসের রেসিপি শেয়ার করবো যেটা অল্প সময়ে ঝামেলাবিহীন উপায়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেরি না করে কাঁচকলার চিপস বানানোর রেসিপিটি জেনে নিন! কাঁচকলার চিপস তৈরির পদ্ধতি উপকরণ কাঁচকলা- ২টি লবণ- স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ লালমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ বেসন- ১/২ কাপ কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ জিরা গুঁড়ো- ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো- সামান্য তেল– ভাজার জন্য প্রস্তুত প্রণালী ১) প্রথমে কাঁচকলাগুলো পাতলা পাতলা স্লাইসে গোল করে কেটে নিন। কাটার সাথে সাথে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখুন। এভাবে মাখিয়ে না রাখলে খুব দ্রুতই কাঁচকলা কালো হয়ে যায়! ২) এবার একটি পাত্রে হলুদ গুঁড়ো, লালমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো ও কর্ন ফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন। ৩) সামান্য একটু পানি দিয়ে বেসন গুলিয়ে নিন এবং এটি ঐ মসলার মিশ্রণে ঢেলে দিন। সামান্য লবণ দিয়ে সব উপকরণগুলো মিক্স করে ফেলুন। ৪) তারপর গোল গোল করে কেটে রাখা কাঁচকলাগুলো এই মিশ্রণে দিয়ে দিন এবং ভালোভাবে কোটিং করে নিন। অর্থাৎ কাঁচকলার সাথে যাতে মসলাগুলো ভালো করে লাগে সেদিকে খেয়াল রাখুন। ৫) অন্যদিকে তেল গরম করতে দিন। অনেকে তেলে না ভেজে ওভেনে বেক করে নেন। ওভেন না থাকলে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিতে হবে। ৬) গরম তেলে একে একে কাঁচকলার চিপসগুলো দিয়ে দিন এবং বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন। ৭) ভাজা হয়ে গেলে চিপসগুলো কিচেন টিস্যুতে তুলে রাখুন যাতে এক্সট্রা তেল শুষে নেয়। এবার উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। ব্যস,কাঁচকলার চিপস তৈরি হয়ে গেলো! রেসিপিটা খুব সহজ না? বিকালে চায়ের আড্ডাতে কিংবা বাচ্চাদের নাস্তার মেন্যুতে এই আইটেমটি রাখতে পারেন। ছোটবড় সকলেই কিন্তু বেশ মজা করেই খাবে! তাহলে হাতের কাছে উপকরণগুলো থাকলে আজই বানিয়ে নিন কাঁচকলার চিপস। লেখিকাঃ রুমা আহামেদ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST