কাশিমপুর কারাগারে স্ত্রীকে দেখতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ অগাস্ট ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগারে স্ত্রীকে দেখতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ইয়াবাসহ আটক হয়েছেন রেজাউল করিম নামের এক যুবক। আটককালে তার কাছ থেকে ১২৭ পিস ইয়াবা উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ।

​রোববার (২ আগস্ট) সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের আরপি (RP) চেকপোস্টে এই ঘটনা ঘটে।
​পরে কারা কর্তৃপক্ষ জানায়, সকালে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কারাগারে আসেন রেজাউল। আরপি চেকপোস্টে তল্লাশির সময় তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে নারী ও পুরুষ কারারক্ষীরা তাকে বিশদভাবে তল্লাশি করেন। পরে তার কাছে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ঘটনার পরপরই আটক রেজাউল করিমকে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে কোনাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমপুর কারাগারে স্ত্রীকে দেখতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

তদন্ত প্রতিবেদন প্রভাবিত করতে গিয়ে ধরা খেলেন গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কালোবাজারি রোধে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেমের উদ্বোধন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান চসিক মেয়র

ঢাকা-মাদারগঞ্জ রুটের বাসে অভিযান: ১৩ প্যাকেট ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

শাহপরাণে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেপ্তার 

এলপিজির দাম আবার বৃদ্ধি পেলো

১০

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

১১

জ্বীনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে তোলা হলো মরদেহ, হাসপাতালে ইসিজি!

১২

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে সাবেক পুলিশ সদস্য মাদক সহ আটক

১৩

জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি

১৪

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

১৫

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ‘সব ফাঁস করার’ হুমকির অভিযোগ রাশেদ খাঁনের

১৬

লন্ডনে দেখা মিলল সাবেক মন্ত্রী রেজাউল করিমের, রেস্তোরাঁয় ডাব খাওয়ার সময় ছাত্রদল নেতার তোপের মুখে

১৭

ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের কোনো সুযোগ নেই, সবার সমান অধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

১৮

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, ৪ জন গ্রেপ্তার

১৯

আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ১০ হাজার নিবন্ধিত নাগরিকের মাইলফলক অর্জন

২০

Design & Developed by BD IT HOST