admin
৭ জানুয়ারী ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ৬ টি আসনের ৫ টিতে পুরনো মুখ,১ টিতে সাবেক এমপির বিজয়

আশরাফুল ইসলাম রাজন, কিশোরগন্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করতে সেনাবাহিনী,বিজিবি, র‌্যাব,পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। যদিও ছোটখাট কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তির্পর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বর্তমান ছয় এমপির মধ্যে ৫ জনই আবার নির্বাচিত হয়েছেন। তারা হলেন, কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি,কিশোরগঞ্জ- ৩ আসনে মজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন ও কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হাসান পাপন।কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন বর্তমান এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী তারই আপন ভাই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। তিনি পেয়েছেন ৭৪ হাজার ৬২ ভোট। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৬৯২ ভোট। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপা মহাসচিব ও বর্তমান এমপি অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রধানমন্ত্রীর সাবেক এডিসি মেজর (অব.) নাসিমুল হক। তিনি পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট। কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৮২ হাজার ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ৪ বারের এমপি, সাবেক রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।তার নিকটতম প্রতিদ্বন্ধী লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু ওয়াহাব। তিনি পেয়েছেন ১০ হাজার ৫৩৯ ভোট। কিশোরগঞ্জ-৫( নিকলী-বাজিতপুর) আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বর্তমান এমপি আফজাল হোসেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৭৬৩ ভোট।কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিজয়ী হয়েছেন বর্তমান এমপি ও বিসিবি সভাপতি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোমবাতি প্রতীকের রুবেল হোসেন পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST