কুড়িগ্রামের রাজারহাট রংপুরগামী রেল লাইনের পাশে নবজাতকের মরদেহ  - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১ মে ২০২৩, ৪:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের রাজারহাট রংপুরগামী রেল লাইনের পাশে নবজাতকের মরদেহ 

মোঃ শফিকুল ইসলাম
ষ্টাফ রিপোর্টারঃ 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় কুড়িগ্রাম-রংপুর রেল লাইনের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৩০ এপ্রিল) সকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কেবা কাহারা মরদেহটি রেল লাইনের পাশে রেখে গেছেন তা জানা সম্ভব হয়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে,সকালের দিকে রেল লাইনের পাশে একটি মৃত নবজাতকের মরদেহ দেখতে পেয়ে রাজারহাট থানা পুলিশ কে খবর দেয় স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন।পরে রাজারহাট থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।ধারণা করা হচ্ছে নবজাতকটি ৬-৭ মাস বয়সী। কে বা কারা গর্ভপাত করে এখানে ফেলে দেয়। ওই এলাকার রবিউল ইসলাম রবি নামের একজন বলেন,বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার। মনে হচ্ছে গর্ভপাত করে বাচ্চাটিকে এখানে রেখে যান।আর বাচ্চাটি মেয়ে বাচ্চা।বাচ্চাটি ফুটফুটে সুন্দর,দেখে খুবই মায়া লেগেছে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন তিনি বলেন,নবজাতকটির বয়স ৬-৭ মাস হতে পারে।কেউ হয়তো গর্ভপাত করে রাতের আধারে এখানে রেখে যান। নবজাতকের মরদেহটি রেল লাইনের পাশে পড়ে থাকার কারণে আইনগত ভাবে বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন বলে জানান কতৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১০

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১১

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১২

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৩

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৫

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৬

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৯

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

২০

Design & Developed by BD IT HOST