হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ, চট্টগ্রামঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীর সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমুখী চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ, মুসলিম—আমরা সবাই মিলে একটি সৌহার্দ্যপূর্ণ নগরী গড়ে তুলতে চাই। পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই একটি মানবিক ও টেকসই শহরের ভিত্তি।”
তিনি এসব কথা বলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৬ উপলক্ষে চসিক আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। অনুষ্ঠানে কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে “জগতের সকল প্রাণী সুখী হোক”—এই শান্তি, মানবতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। পরে উপস্থিত সবাই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, প্রধান শিক্ষা কর্মকর্তা ও উপসচিব। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক দীপন কান্তি চৌধুরী, শিক্ষক রোমা বডুয়া, দেবজিৎ বডুয়া, উর্মিলা বডুয়া, কাজল বডুয়া, রিপন বডুয়া, পরিতোষ বডুয়া, পীযুষ বডুয়া, সুজন বডুয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বুদ্ধ পূর্ণিমা মানবতা, অহিংসা ও বিশ্বশান্তির শিক্ষা দেয়। এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, স্থানীয়দের অনুরোধে বৌদ্ধ মন্দিরের সামনে অবস্থিত গোলচত্বরটি পদ্মফুলের নকশায় সৌন্দর্যবর্ধনের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। একইসঙ্গে মোহরা এলাকায় একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
চসিক মেয়র বলেন, সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
সম্প্রতি ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিটি কর্পোরেশন এ বিষয়ে সচেতনভাবে কাজ করছে এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক দুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে মেয়র সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন—এটাই আমার কামনা। আমরা সবাই মিলে একটি শান্তি ও সম্প্রীতির চট্টগ্রাম গড়ে তুলব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST