কুষ্টিয়া খুলনা ফরিদপুর রুটে বাস ধর্মঘট - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৭ এপ্রিল ২০২৩, ১০:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া খুলনা ফরিদপুর রুটে বাস ধর্মঘট

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ দোষীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর আন্দোলন নির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনাসহ তিন রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। আজ শুক্রবার (৭ এপ্রিল) ২০২৩ ইং সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন।আরিফুল ইসলাম নামে একজন যাত্রী বলেন জরুরি কাজে খুলনায় যেতে হবে। এখন টিকিট কাউন্টারে এসে দেখি বাস চলাচল বন্ধ। হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছি। দূরের পথে এখন কীভাবে যাব, সেটা নিয়ে চিন্তায় আছি। আমার মতো আরো অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। রেখা খাতুন নামে এক যাত্রী বলেন, খুলনায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়ে বাস কাউন্টারে গেলাম, কিন্তু বাস চলাচল বন্ধ। বাস বন্ধ মানেই সাধারণ মানুষের দুর্ভোগ। কুষ্টিয়ায় মাঝেমধ্যে ধর্মঘট করা হয়। এতে চরম ভোগান্তি হয় মানুষের। বাস বন্ধ থাকায় ট্রেনে যেতে হবে। এদিকে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন তিনি বলেন, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন টিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আমরা ঝিনাইদহের কালীগঞ্জে বসি। এ সময় সেখানেই তারা বাসের স্টাফদের মারধর করে। এতে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খুলনা থেকে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ। বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১০

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১১

হালদার সাত কিলোমিটার খনন

১২

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৩

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৫

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৬

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৭

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৮

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৯

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

২০

Design & Developed by BD IT HOST