কোটচাঁদপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সালকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক ফয়সাল কোটচাঁদপুর উপজেলার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং মুকুল শেখের ছেলে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এসময় পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
এদিকে, পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিজয়নগরে ১২ মামলার আসামি ডাকাত সর্দার রিপন গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দুর্গাপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

হরিরামপুরে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

দুর্গাপুরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

টাঙ্গাইলের কালিহাতি ও ভূঞাপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আগামী নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের কোন বিকল্প নেই – এস এ জিন্নাহ কবীর।

১০

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

১১

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

১২

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

১৩

মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৫

শ্যামনগরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

১৬

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

১৯

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২০

Design & Developed by BD IT HOST