নিউজ এডিটর
৩০ জানুয়ারী ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পরিষদের বৈঠক,যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় প্রেস সচিব জানান, বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ ২০২৬ খসড়া চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ২৩ মার্চ ‘বিএনসিসি ডে’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর,অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশনের ৭০(১) ধারার আওতায় বাংলাদেশ কর্তৃক পূর্বে দেওয়া ঘোষণা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ক্যারিবীয় দেশ গায়ানায় বাংলাদেশের একটি নতুন কূটনৈতিক মিশন (সারফেয়ার্স/লোয়ার লেভেল মিশন) স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ২০২৫ / ২০২৮ সময়কালের আমদানি নীতি আদেশের খসড়া, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৬ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক পারিবারিক আইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক ‘হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন ১৯৮০ এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও বৈঠকে অনুমোদন পায়। প্রেস সচিব শফিকুল আলম বলেন, এসব সিদ্ধান্ত নারীদের সুরক্ষা, মানবাধিকার সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য সম্প্রসারণ ও নগর উন্নয়নে কাঠামোগত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST