গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতা জারি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ এপ্রিল ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতা জারি

অনলাইন ডেস্কঃ সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পক্ষ থেকে সমন্বিত হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এই গোয়েন্দা বার্তার প্রেক্ষিতে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (গোপন) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সকল ইউনিটকে এই নির্দেশনা প্রদান করা হয়।

গোয়েন্দা তথ্যের বরাতে চিঠিতে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু সদস্য বর্তমানে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। তারা জাতীয় সংসদ,গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক স্থাপনা, বিভিন্ন উপাসনালয় এবং জনসমাগমপূর্ণ বিনোদন কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার ছক আঁকছেন। বিশেষ করে স্পর্শকাতর অবকাঠামো গুলোতে একযোগে হামলা চালানোর এক ধরনের পদ্ধতিগত পরিকল্পনা তাদের মধ্যে লক্ষ্য করা গেছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং সকল জেলার পুলিশ সুপারদের কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। চিঠিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি, গোয়েন্দা সমন্বয় জোরদার এবং কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

সিটিটিসি ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার (২৪ এপ্রিল) এই সতর্কবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, এটি নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হলেও বর্তমান প্রেক্ষাপটে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা রুখতে পুলিশ বাহিনীকে অত্যন্ত সক্রিয় রাখা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে জঙ্গি সংগঠনগুলোর নাম বা সুনির্দিষ্ট হামলা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সর্বশেষ পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে এবং স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST