নিউজ এডিটর
১০ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

লাকী আক্তার, ব্যুরো প্রধান,সিলেটঃ উৎসবমুখর ও গৌরবোজ্জ্বল পরিবেশে আজ অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা শাখার ‘দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬’। সকাল ১১:০০ ঘটিকায় সিলেট নগরীর মেন্দীবাগস্থিত জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীদের সমঅধিকার, সমমর্যাদা নিশ্চিতকরণ এবং সকল প্রকার বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। ​বর্ণাঢ্য আয়োজনে আয়োজিত এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শ্রী বাসুদেব ধর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নবাব আরিফুল হক চৌধুরী এমপি। ​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা। সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এবারের দ্বি-বার্ষিক সম্মেলনের মূল লক্ষ্য ছিল সনাতন সম্প্রদায়ের অধিকার রক্ষা ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে সমঅধিকার, সমমর্যাদা প্রতিষ্ঠা এবং যেকোনো ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে যৌক্তিক দাবি আদায়ে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। ​সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথি: সম্মেলনে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— ​শ্রী জয়ন্ত সেন দীপু (উপদেষ্টা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটি),অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার (সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি),এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা (সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি),শ্রী শ্যামল কুমার পালিত (যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি),শ্রী প্রাণতোষ আচার্য্য শিবু (সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি) ও শ্রী বিমল বণিক (সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি) ​এছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করবেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম ও আগামী মেয়াদের জন্য নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সিলেটের সনাতন সম্প্রদায়ের এই মিলনমেলা অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে আশা করা যায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST