সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ


​সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত একটি সিআর মামলায় (কোতোয়ালী সিআর মামলা নং ১৭৪৪/২০২৫) জামিন নামঞ্জুর করে রূপালী ব্যাংকের প্রোগ্রামার কামরুল ইসলামকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ০৯ জুলাই ২০২৬ তারিখে মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের বিচারক মো: মাহবুবুর রহমান ভুঁইয়া এই আদেশ প্রদান করেন।

অভিযুক্ত কামরুল ইসলাম, পিতা সোলায়মান আলী, মাতা কোহিনুর বেগম। তাঁর স্থায়ী ঠিকানা নাটোর জেলার গুরুদাসপুর থানার গ্রাম মসিন্দা ও ডাক শিকারপুর। বর্তমানে তিনি সিলেট নগরের সুরমা টাওয়ারে বসবাস করছেন এবং রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়, মিরাবাজার, সিলেটে প্রোগ্রামার (রেজি: নং ১৩৯৬৪) পদে কর্মরত রয়েছেন।

মামলা দায়েরের পর আদালতের নির্দেশনায় ডিবি পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করে। তদন্ত প্রতিবেদনে পেনাল কোডের ৩২৩, ৩৮৬, ৪০৩, ৪০৬, ৪২০, ৪৬৮, ৪৭১, ৪৯৫, ৫০৬ ও ৩৪ ধারার অপরাধগুলোর প্রাথমিক সত্যতা মিলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: আগের একাধিক স্ত্রী ও সন্তান থাকার তথ্য গোপন করে নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দেওয়া, কাবিননামা জালিয়াতি, প্রতারণাপূর্বক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন। এছাড়াও তার বিরুদ্ধে জাল নথিপত্র তৈরি ও সরকারি দলিল টেম্পারিংয়ের মতো গুরুতর নৈতিক স্খলনজনিত অপরাধের প্রমাণ পাওয়ার কথাও জানা গেছে।

ডিবি পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে আদালত কামরুল ইসলাম এবং তাঁর পরিবারের আরও নয়জন সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের শুনানিতে মাননীয় বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে তাঁকে সরাসরি জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
​পূর্ববর্তী অপরাধ ও পারিবারিক

উল্লেখ্য, কামরুল ইসলামের বিরুদ্ধে তাঁর স্ত্রীর দায়েরকৃত অন্য একটি নারী নির্যাতন মামলাও (কোতোয়ালি ১৩০০/২৫) চলমান রয়েছে। সেই মামলায় তিনি ৩২৩/৩০৭ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ার পরও আপোষের শর্তে বর্তমানে জামিনে আছেন। এছাড়াও তিনি প্রথম স্ত্রীর নারী নির্যাতন মামলায় পূর্বে জেলহাজতে ছিলেন এবং ২য় স্ত্রীর নারী নির্যাতন ও কাবিন জালিয়াতি মামলায় শাস্তিমূলক বদলি ও পাঁচ বছরের জন্য তাঁর পদোন্নতি বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে তিনি ঢাকা হেড অফিস থেকে সিলেটে বদলি হয়ে আসেন।

​তদন্তে জানা গেছে, কামরুল ইসলাম ও তাঁর পরিবার একটি পরিকল্পিত প্রতারক চক্রের অংশ। তাঁরা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বা সম্পদশালী পরিবারের মেয়েদের টার্গেট করে এবং বিয়ের মাধ্যমে জিম্মি করে যৌতুক দাবি ও অর্থ-সম্পদ আত্মসাৎ করে। জানা গেছে, তাঁর ২য় স্ত্রী ছিলেন বাপেক্সের জেনারেল ম্যানেজার এবং ৩য় স্ত্রী একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা (৬ষ্ঠ গ্রেড)। এই মামলার মাধ্যমে একজন সরকারি ব্যাংক কর্মকর্তার আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর প্রতারক চক্রের আসল রূপ সামনে এল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১০

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

১১

প্রাথমিকের শিক্ষক নিয়োগে পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

১২

চায়না কোম্পানির শ্রমিকদের সড়ক অবরোধ

১৩

ময়মনসিংহের ত্রিশালে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান

১৪

মানিকগন্জের সিংগাইরে আকস্মিক ঝটিকা সফরে প্রধানমন্ত্রী

১৫

বক্সিং-এ নেপালের মাটিতে বাংলাদেশর ঐতিহাসিক বিজয়

১৬

প্রধানমন্ত্রীর মনিটরিং এর কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি চসিক মেয়র

১৭

বিএনপিকে ‘স্বৈরাচারী দল’ বলায় বিপাকে বিএনপি নেতা, ভাইরাল ভিডিওতে তৃণমূলে ক্ষোভ

১৮

পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৯

সর্বোচ্চ দরদাতা হিসেবে সিলেটের রথ মেলার ইজারা পেল প্রগতি এন্টারপ্রাইজ

২০

Design & Developed by BD IT HOST