নিউজ এডিটর
১১ জুলাই ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহঃ ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের পক্ষ থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধারের তথ্য জানানো হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন দাবি সামনে আসায় পুরো ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও স্থানীয় সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, ঘটনাস্থলে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৮০ কেজির বেশি হতে পারে। এমনকি মামলার এক আসামির নিকটাত্মীয় পরিচয়দানকারী একটি সূত্রের দাবি, মোট গাঁজার পরিমাণ ছিল প্রায় ১৮০ কেজি। এদিকে জেলা পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে ৮০ কেজি গাঁজা উদ্ধারের তথ্য তুলে ধরেছেন। এরপরও সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে—যদি প্রকৃত পরিমাণ নিয়ে কোনো অসঙ্গতি থেকে থাকে, তবে তার ব্যাখ্যা কী? ঘটনাস্থলের আলামত, জব্দ তালিকা, সাক্ষী এবং তদন্তের নথি কি সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারবে? ঘটনার আরেকটি আলোচিত দিক হলো মামলার তদন্ত ও আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ। অভিযোগ উঠেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ আসামিদের গ্রেপ্তারের পরিবর্তে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছেন। সুশীল সমাজ, স্থানীয় সচেতন মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী মনে করছেন, বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত হওয়া জরুরি। কারণ মাদকবিরোধী অভিযানের মতো স্পর্শকাতর বিষয়ে সামান্য অসঙ্গতিও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনআস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, যদি উদ্ধারকৃত মাদকের পরিমাণ, জব্দ তালিকা বা তদন্ত প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম থেকে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি প্রচারিত অভিযোগগুলো ভিত্তিহীন হয়, তবে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ করে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তিরও অবসান ঘটানো প্রয়োজন। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি অভিযানে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, এ ঘটনায় প্রকৃত সত্য উদঘাটিত হলে যেমন দোষীরা আইনের আওতায় আসবে, তেমনি নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধেও অযথা অপপ্রচার বন্ধ হবে। এ বিষয়ে জেলা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১১

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১২

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৩

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৪

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১৫

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১৬

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৭

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৮

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৯

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST