গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল রানা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মজনু মিয়ার বিরুদ্ধে ডিআইজি, রাজশাহী রেঞ্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর জামাতা।

৬ মে (বুধবার) দেওয়া ওই অভিযোগপত্রে গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লার বাসিন্দা মো. কামরুজ্জামান উল্লেখ করেন, গত ৩ মে রোববার বিকাল আনুমানিক ৫টার দিকে সাদা পোশাকে এসআই জুয়েল রানা ও এএসআই মজনু মিয়া পৌরসভার বেলতলা মহল্লায় তার শ্বশুর বাবুল আখতারের বাড়িতে যান।

এসময় দুই পুলিশ কর্মকর্তা বাবুল আখতারকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র দাবি করেন। এনআইডি না দিলে তারা জোরপূর্বক মোবাইলে ছবি তোলেন এবং জরুরি ভিত্তিতে থানায় গিয়ে ওসির সাথে দেখা করতে বলেন। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে চরম আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করেন বলে দাবি করা হয়।

কামরুজ্জামানের দাবি, তার শ্বশুর বাবুল আখতার একজন শ্রমজীবী মানুষ। তিনি ঢাকায় নির্মাণ শ্রমিক সরবরাহের ঠিকাদারি করেন এবং এলাকায় থাকেন না। তিনি কখনোই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন না এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো জিডি বা মামলাও নেই।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই দুই পুলিশ কর্মকর্তা থানার ওসি আতিকুর রহমানের অনুমতি না নিয়ে বাড়িতে গিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে এসআই জুয়েল রানার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ‘থানায় গিয়ে সরাসরি কথা বলতে’ বলেন। সেই কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষিত আছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী কামরুজ্জামান বলেন, “এ ঘটনার পর থেকে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। যেকোনো সময় মাদক উদ্ধারের নাটক সাজিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করা হতে পারে। আমরা নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা চাই।”

এসময় এএসআই মজনু বলেন, আমাকে সেকেন্ড স্যার (এসআই জুয়েল) নিয়ে গেছে।আপনারা তার সাথে কথা বলেন এবং ওসির সাথে কথা বলেন। আমি কারও কাছে টাকা পয়সা চাইনি। যা বলার সেকেন্ড স্যারকে ( এসআই জুয়েল) বলেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আইডি কার্ড নিয়ে আমার সাথে দেখা করার জন্য আমি কাউকে কোনো নির্দেশ দেইনি। এসআই জুয়েল কেন এমনটি করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। তালিকাভুক্ত কারবারিদের আইনের আওতায় আনা হবে। তবে প্রচলিত নিয়মের বাইরে কাউকে থানায় ডাকার বিষয়ে আমার কোনো নির্দেশনা নেই। পরে এসআই জুয়েলের সাথে থাকা এএসআই মজনুকে ডেকে শাষিয়েছেন ওসি।তিনি বলেন, যে কাজ দিয়েছি সেই কাজ করেন। আপনাদের বলেছি আমি যে, আমার সাথে দেখা করার কথা। যা বলেছি তাই করেন। বেশি কিছু কইরেন না।

এসআই জুয়েল রানা বলেন, ওসি স্যারের নির্দেশ মাদক কারবারি থানায় ডাকা হয়েছিলো। আমি কারো নিকট অনৈতিক সুবিধা গ্রহণ করিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১০

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

১১

জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ চসিক মেয়রের

১২

নোংরা পরিবেশে কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

গোয়াইনঘাটে ধলেশ্বরী ও সারী নদীতে অবৈধ ড্রেজারের তাণ্ডব: বিপন্ন ফসলি জমি

১৪

মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা,বাড়বে সুবিধা

১৫

নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার

১৬

সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

১৭

দুর্গাপুরে রাতে অবৈধ পুকুর খনন বিরোধী অভিযান: আটক-১, লাখ টাকা জরিমানা

১৮

নাহিদা বৃষ্টি’র মরদেহের রোমহষর্ক উদ্ধারকাহিনী

১৯

গাজীপুরে টঙ্গীতে বস্তিতে বিলাসবহুল রুমে মাদক সেবন করেন নামিদামিরা

২০

Design & Developed by BD IT HOST