নিউজ এডিটর
২৬ নভেম্বর ২০২৫, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজারের বিরুদ্ধে অভিযান

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান। আজ ২৬ নভেম্বর (বুধবার) সকাল ৮.০০ ঘটিকায় দিঘলকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাগুনডালি গ্রামে ঝিনাই নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে অবৈধ ড্রেজার ও পাইপের মালিক দাবিদার কাউকে পাওয়া যায়নি। স্থানীয় জনগণও কারো নাম বলতে পারেনি। দাবিদার না থাকায় অবৈধ ড্রেজার ব্যবহার অনুপযোগী করে বিনষ্ট করা হয়। এছাড়া আনুমানিক ৫৫০ ফুট ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। একইসাথে ড্রেজারের মালিকের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান বলেন,অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১২

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৩

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৪

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৫

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৬

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৭

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৮

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৯

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

২০

Design & Developed by BD IT HOST