নিউজ এডিটর
১২ এপ্রিল ২০২৫, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগানে ছাগলে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বে সাবেক বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালগর এলাকার হুদমা গ্রামের বেনু ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি শ্যামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন। এখন অসুস্থতায় ভুগছেন।বেনু ঘোষের ভাতিজা নাশির হোসেন বলেন, সকালে পাশের গ্রামের মোহবুলের আম বাগানে আমার চাচা বেনু ঘোষের একটি ছাগল যায়। এসময় মোহবুলের ছেলে শহীদ ছাগলটি ধরে নিয়ে যায়। আমি ছাগলটি আনতে গেলে আমার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। কিছুক্ষণ পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যক্তি বেনু ঘোষের বাড়িতে হামলা করে। এসময় সাইফুল ইসলামের হাতে পিস্তল দেখা যায়। আমরা ভয়ে কিছু বলতে পারিনি। তাদের ইচ্ছেমতো ককটেল হামলা করেছে। তবে এ অভিযোগ বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি বলেন, আমি কাজের জন্য বাইরে অবস্থান করছি। শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম কিবরিয়া বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই সংঘর্ষে থেমে গেছে। থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST