নিউজ এডিটর
২২ অগাস্ট ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম এ রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন। ইতি পূর্বে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সরকারের মন্ত্রিসভায় তাঁর এই পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর জামালপুর জেলা জুড়ে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে। ​এম এ রশিদুজ্জামান মিল্লাত দীর্ঘদিন ধরে তৃণমূল ও জাতীয় পর্যায়ে সফলতার সাথে রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে আছেন এর আগে জামালপুর জেলা বিএনপির সফল সভাপতি হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে সংগঠন পরিচালনা করেছেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ​পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করায় এবার তাঁকে সরকারের পূর্ণমন্ত্রীর মর্যাদা প্রদান করা হলো। ​তাঁর এই অর্জনে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও জামালপুর সদরের বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয় এবং সর্বস্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের আশা, এম এ রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এক নতুন গতি সঞ্চার হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST