News Editor
২৮ মার্চ ২০২৩, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসক সংকটে জাজিরার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো

সানজিদ মাহমুদ সুজন নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর :শরীয়তপুরের জাজিরা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোতে, কর্মস্থল ফাঁকি, কর্তৃপক্ষের অবহেলা ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যায় গ্রামীণ স্বাস্থ্যসেবার মান খুবই নাজুক হয়ে পড়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও চিকিৎসক না থাকায় রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা। ফলে গ্রাম্য চিকিৎসক বা ওষুধের দোকানদাররাই রোগীদের ভরসা। রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ছুটতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে এর প্রতিফলন নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ ২৮ মার্চ ২০২৩ তারিখ মুলনা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গিয়ে পরিবার পরিকল্পনার লিলি কে পাওয়া যায়,তার সাথে কথা বলে যানা যায় উপজেলা হতে একজন ডি,এফ,এফ বা সহকারী চিকিৎসক সপ্তাহে ৩দিন এখানে যান।এছারা কোন চিকিৎসক এখানে নেই। সেনেরচড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যানকেন্দ্রে গিয়ে দেখা যায় ভিতর থেকে আটকানো।এক পর্যায়ে গেইটে নক করলে অফিস খুলে দেন পরিবার পরিকল্পনার একজন কর্মি। এখানে মুলত কোন চিকিৎসক বা সহকারী চিকিৎসক নেই। বিলাশপুর ইউনিয়নে চিত্রটা একটু ভিন্ন।এখানে গেলে দেখা যায়, পরিবার পরিকল্পনার নাসিমা আক্তার রোগি দেখছেন,পাশের রুমে সহকারী চিকিৎসক বসে ঔসধ দিচ্ছেন।তার সাথে কথা বলে যানা যায়, এখানকার সরকারি নিয়োগের চিকিৎসক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা দেন,এখানে কখনো আসেন নি এ চিকিৎসক। জাজিরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউ,এইচ,ও) ডাঃ মাহামুদুল হাসানের সাথে এ ব্যাপারে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST