জামালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রদান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ জুন ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রদান

এম.এ রফিক জামালপুর থেকেঃ
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারীপাড়া গ্রামে গত ২০ জুন গভীর রাতে বসতঘরে আগুন লেগে সর্বশান্ত হয়ে পড়েন মোয়াজ্জেম হোসেনের পরিবার। বিষয়টি জানতে পেরে সোমবার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঐ পরিবারে জন্য ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, দিগপাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল চেয়ারম্যান) মোঃ রাহাত হোসেন।

এসময় উপজেলা প্রশাসনের সহযোগিতা পেয়ে মোয়াজ্জেম হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি আগুনে সর্বশান্ত হয়ে গেছি। উপজেলা থেকে ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। এটা দিয়ে মাথা গোজার ঠাঁয়টুকু করতে পারবো। এর জন্য ইউএনও ম্যাডামের নিকট আমরা কৃতজ্ঞ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে অসহায় ক্ষতিগ্রস্থ ঐ পরিবারের জন্য কিছুটা সহযোগিতা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST