জামালপুরে কৃষি সম্প্রসারণ নীতিমালা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে কৃষি সম্প্রসারণ নীতিমালা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধিঃ

অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা বিষয়ে জনসাধারণের অংশগ্রহণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) জামালপুর সদর উপজেলার বটতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় নরুন্দী, বাঁশচড়া ও শ্রীপুর সিভিএ বাস্তবায়নকারী গ্রুপ অংশগ্রহণ করে।

সভায় বক্তারা বলেন, কৃষির উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক ও সাধারণ মানুষের অংশগ্রহণ অপরিহার্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন নীতিমালার মূল লক্ষ্য হলো কৃষকদের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়া এবং নারীদের সম্পৃক্ত করে কৃষিকে আরও টেকসই করা।

উল্লেখ্য, জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর সহায়তায় পরিচালিত হচ্ছে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, কৃষক, নারী প্রতিনিধি ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST