জামালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ।

মোঃ রাসেল রানা,জামালপুর:

জামালপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে গরীব-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শামীম আহাম্মেদ,সাবেক সাংগঠনিক সম্পাদক,জেলা,বিএনপি,জামালপুর।তিনি বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের কামনা।তিনি আরও সকল নেতা-কর্মীকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন বিষ্ণ চন্দ্র মন্ডল,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক দল।তিনি বলেন, “বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো একটি পরিবার।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোঃ খায়রুল ইসলাম লিয়ন,সেক্রেটারী, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিট ও সদস্য, জেলা যুবদল, জামালপুর।তিনি বলেন“মানুষের সেবাই আমাদের রাজনীতি। দেশনেত্রীর সুস্থতা কামনায় আমরা দোয়া করেছি এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান জিলানী,ভাইস চেয়ারম্যান, জামালপুর রেডক্রিসেন্ট ইউনিট ও সাবেক সভাপতি,জেলা ছাত্রদল।তিনি দোয়া মাহফিলের বিভিন্ন ধাপ পরিচালনা করেন এবং শীতবস্ত্র বিতরণ প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করেন।শীতার্ত মানুষের মুখে হাসি

অনুষ্ঠানে ৬০০জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতের শুরুতেই এ মানবিক সহায়তা পাওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সবাই একযোগে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও মানবিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন।

আয়োজনে করেন জামালপুর জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST